চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ‘এআই-হ্যান্ডঅফ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 02, জুলাই 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার ম্যাজিক দেখাবে এআই। অ্যাপটিতে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে একটি নতুন চ্যাট ফিল্টার—’এআই-হ্যান্ডঅফ’। এই ফিচারটি মূলত স্বয়ংক্রিয় এআই-চালিত রিপ্লাই সিস্টেমে পরিচালিত হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টগুলোর জন্য তৈরি করা হয়েছে, যা সহজে এমন চ্যাটগুলো আলাদা করে দেখাবে যেগুলোতে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন।

আজ (২ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, নতুন এই ফিল্টার ব্যবসায়িক গ্রাহকসেবায় গতি আনবে এবং স্বয়ংক্রিয় বটের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে সহায়তা করবে।

হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে ব্যবহৃত এআই সিস্টেমগুলো সাধারণত ব্যবসার প্রোফাইল, পণ্যের ক্যাটালগ ও নীতিমালা থেকে তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সাধারণ প্রশ্নের উত্তর দেয়। তবে কোনো জটিল বা অপ্রচলিত প্রশ্ন এলে এই এআই সিস্টেম তা বুঝে নিজে থেকে ‘এআই-হ্যান্ডঅফ’ ট্যাবে পাঠিয়ে দেবে, যাতে মানুষের দ্বারা দ্রুত উত্তর দেওয়া সম্ভব হয়।

এই নতুন ফিচারটির মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আরও দক্ষতার সঙ্গে কাস্টমার সাপোর্ট দিতে পারবে এবং তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে কোন চ্যাটগুলো এআই নয় বরং একজন প্রতিনিধি দ্বারা সমাধান দরকার।

এআই-চালিত উত্তর ব্যবস্থা সক্রিয় রয়েছে এমন অ্যাকাউন্টগুলোতেই শুধু এই ফিচার দেখা যাবে। এই ফিল্টারের সময়সীমা, অগ্রাধিকার ও অন্যান্য কনফিগারেশন ব্যবসার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে, ফলে এটি বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রবাহে সহজেই খাপ খাইয়ে নেওয়া যাবে।

Tags: হোয়াটসঅ্যাপ
Previous Post

শোক, শ্রদ্ধায় চ্যানেল আই থেকে জীনাত রেহানার বিদায়

Next Post

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা

Next Post
ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা

অর্থ উপদেষ্টার সাক্ষাৎকার, অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে বড় সংস্কারগুলো শেষ করা যাবে: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT