চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় মনজুর আলম বেগ ও আনোয়ার হোসেনকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 01, জুলাই 2025
in বিনোদন
A A
শিল্পকলায় মনজুর আলম বেগ ও আনোয়ার হোসেনকে স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রয়াত গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ আয়োজন করে যাচ্ছে ‘মনীষী স্মরণ’ অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানে প্রয়াত গুণীজনের জীবন ও কর্ম এবং শিল্প-সংস্কৃতিতে তাদের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (৩০ জুন) ৩টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রয়াত বরেণ্য আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ও আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগর পরিচালক মোস্তফা জামান।

শিল্পকলায় মনজুর আলম বেগ ও আনোয়ার হোসেনকে স্মরণে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের প্রথম পর্বে ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ’ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের উপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর সন্তান আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী আমিরুল রাজীব।

শিল্পকলায় মনজুর আলম বেগ ও আনোয়ার হোসেনকে স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’-কে নিয়ে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং উক্ত প্রবন্ধের উপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ।

এ সময় আলোচকবৃন্দ বিশিষ্ট আলোকচিত্রশিল্পী আফতাব আহমদ ও রশিদ তালুকদার-এর জীবন ও কর্ম এবং আলোকচিত্রী শিল্পে তাদের অবদান সম্পর্কে আলোচনা করেন।

Tags: আনোয়ার হোসেনগুণীজনলিড বিনোদন
Previous Post

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

Next Post

জুলাইয়ের প্রথম প্রহরে ককটেল বিস্ফোরণ, যা বললেন জোনায়েদ সাকি

Next Post
জোনায়েদ সাকি বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের প্রথম প্রহরে ককটেল বিস্ফোরণ, যা বললেন জোনায়েদ সাকি

গুলশানে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হোলি আর্টিজান হামলার ৯ বছর: স্মৃতিতে রক্তাক্ত গুলশান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT