চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানসিক স্বাস্থ্যের জন্য সবখানে সিনেমা হল দরকার’

জেলা প্রশাসকদের কাছে সিনেমা হল নির্মাণের অনুরোধ জাহিদ হাসানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 30, জুন 2025
in বিনোদন
A A
সিনেমা হলে দর্শকদের মনোভাব ও মানসিক স্বাস্থ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

“শারীরিক অসুস্থতার জন্য যেমন জেলায় ভালো হাসপাতাল আছে, তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য সবখানে সিনেমা হল দরকার। তাহলে মানুষ নেশা, হানাহানি, মব জাস্টিস থেকে দূরে থাকবে। আমার নিজ জেলার সিরাজগঞ্জের মতো অনেক জেলাতে সিনেমা হল নাই। শিক্ষার জন্য যেমন শিক্ষা প্রতিষ্ঠান দরকার, বিনোদনের জন্য সিনেমা হল দরকার। সিনেমা হল নির্মাণের জন্য ডিসি মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি।”

গেল ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘উৎসব’র বিশেষ প্রদর্শনী শেষে নিজের অভিমত তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

‘উৎসব’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। চরিত্রের নাম জাহাঙ্গীর। শুটিংয়ের বহুদিন পেরিয়ে গেলেও জাহাঙ্গীর চরিত্রের মধ্যে থেকে এখনো বের হতে পারেননি বলেন জানালেন এই অভিনেতা।

জাহিদ হাসান বলেন, এখনো আমি এই চরিত্রটার মধ্যে ডুবে আছি। সিনেমায় আমার চরিত্রের নাম জাহাঙ্গীর। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে জাহাঙ্গীর লুকিয়ে আছে। কারণ, আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে হিরোইজম আছে, ভিলেন আছে। আছে উপলব্ধি করার ক্ষমতা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের সময়টা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। এই রিয়েলাইজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ আমরা যারা জাহাঙ্গীরের মত আছি, কাল আমরা ভালো হয়ে যাবো।

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘উৎসব’ ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। অ্যাকশন-থ্রিলারের ভিড়ে হাস্যরস ও পারিবারিক আবেগে নির্মিত এ সিনেমা দর্শকদের মন জয় করেছে। সফলতার পেছনে সততা ও সম্মিলিত শ্রমের কথা তুলে ধরে জাহিদ হাসান বলেন, প্রোডাকশন বয় থেকে শুরু করে আমরা সবাই অভিনয়ে সততার সঙ্গে কাজ করেছি। এই আন্তরিকতাই আমাদের বড় শক্তি।

করোনা মহামারির পর অভিনয়ে খুব একটা দেখা যায়নি জাহিদ হাসানকে। নির্মাতাদের সঙ্গে অভিনয় নিয়ে খুব একটা কথা হয়নি তার। করোনার পর ‘উৎসব’-ই তার প্রথম সিনেমা। জাহিদ হাসানের ভাষ্য, করোনার পর খুব একটা অভিনয় করা হয়নি। আমাকে অভিনয়ে নেওয়া বা না নেওয়াটা নির্মাতাদের দায়িত্ব। বলতে গেলে গত কয়েকবছর সেভাবে সুযোগও আসেনি। ‘উৎসব’ সিনেমার মধ্যে সেই সুযোগটা এলো। অভিনয় করলাম। দর্শক প্রতিক্রিয়া দেখে বুঝেছি আমি অন্তত ফেল করিনি।

সিনেমা হলের সংখ্যা কম হওয়ায় দেশের সিনেমা সর্বসাধারণের কাছে পৌঁছাচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন জাহিদ হাসান। সেইসঙ্গে জেলা প্রশাসকদের বিশেষ উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান তিনি।

জাহিদ হাসান বলেন, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমার বোন ফোন করে বললেন এখানে তো সিনেমা হলে নেই। তাই আমরা সিনেমা দেখতে পারছি না। এই কথা শুনে কষ্ট পেয়েছি। এটা সত্য সিরাজগঞ্জের মত দেশের অনেক বড় শহরে সিনেমা হল নেই। জেলা প্রশাসকসহ দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সবাইকে অনুরোধ করবো তারা যেন প্রত্যেকটি জেলায় সিনেমা হলের ব্যবস্থার উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করেন।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায়ি জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

Tags: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
Previous Post

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

Next Post

সড়ক থেকে তুলে দেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি

Next Post
সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ বাসগুলো তুলে নেওয়া হচ্ছে, অবস্থা খারাপ ও ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক থেকে তুলে দেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি

আনন্দিত ব্যক্তি ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT