চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম প্রোটিয়া স্পিনার হিসেবে অনন্য মাইলফলকে মহারাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 29, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মহারাজ স্পিনিং বল করে বল্লবের দিকে নজর. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলফলকটি স্পর্শ করতে কেশভ মহারাজের দরকার ছিল একটি উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ক্রেইগ আরভিনকে ফিরিয়ে সাউথ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন মহারাজ।

প্রোটিয়াদের ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে দুইশ উইকেটের স্বাদ পেলেন মহারাজ। ৫৯তম টেস্টে এমন অর্জন করলেন ৩৫ বর্ষী স্পিনার। পরে আরও দুই শিকারে তার ঝুলিতে উইকেট সংখ্যা ২০২।

দেশটির সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের মধ্যে মহারাজের পরে আছেন সাবেক অফ স্পিনার হিউ টেফিল্ড। ৩৭ টেস্টে ১৭০ উইকেট শিকার করেন তিনি। তালিকার তিনে সাবেক বাঁহাতি লেগ স্পিনার পল অ্যাডামস। ৩৫ টেস্টে ১৩৪ উইকেট শিকার করেন তিনি।

বুলাওয়েতে ৯ উইকেটে ৪১৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে সাউথ আফ্রিকা। ইনিংস ঘোষণা করে দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের ব্যাটে পাঠায় প্রোটিয়ারা। দ্বিতীয় দিনে চা বিরতির পর ২৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ৪৯ রান তুলেছে সফরকারী দল। ২১৬ রানে এগিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন টনি ডি জর্জি (২২*) ও উইয়ান মুল্ডার (২৫*)।

প্রোটিয়াদের দেয়া ৪১৮ রান সামনে রেখে ব্যাটে নেমে কনকাশন বদলি দেখতে হয়েছে জিম্বাবুয়েকে। কিয়োনা মাফাকার বল হেলমেটে লাগায় চলতি টেস্ট থেকে ছিটকে যান রোডেশিয়া ওপেনার ব্রায়ান বেনেট। তার বদলি হিসেবে বাকি ম্যাচ খেলছেন প্রিন্স মাসাভোরে।

স্বাগতিক ব্যাটারদের মধ্যে আলো ছড়িয়েছেন শন উইলিয়ামস। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে সেঞ্চুরি করেছেন। ১৬৪ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে ক্রেইগ আরভিন ৩৬ রান, বেনেট ১৯ রান এবং মাধেভেরে ১৫ রান করেন।

মহারাজের মাইলফলক গড়ার দিনে ৪ উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার। মহারাজ ও কোদি ইউসুফ নেন তিনটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। পরে ডি জর্জি ও মুল্ডার মিলে দিনের খেলা শেষ করেন।

তানাকা চিভাঙ্কা একটি উইকেট নেন।

 

Tags: উইলিয়ামসজিম্বাবুয়েমহারাজলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

৩ আগস্ট ‘জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র’ পাঠের ঘোষণা এনসিপির

Next Post

বিবিসি-বিজেসির সমঝোতা স্মারক স্বাক্ষর

Next Post
বিবিসি ও বিজেসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি-বিজেসির সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘের পতাকা ঢাকার ভবনে উড়ছে, শান্তি ও মানবাধিকার বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার ‘মিশন’ স্থাপনের প্রস্তাব অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT