চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে ‘গভীর সংশয়’ ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 29, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তেহরানে ইরানের পতাকা উড়ছে, শহরের ব্যস্ত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পক্ষ থেকে অলা হয়েছে, সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধের পরে ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কি না, সে বিষয়ে তাদের ‘গভীর সংশয়’ রয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে ইরান-ইসরায়েল সংঘাত চরমে পৌঁছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন।

ইসরায়েল দাবি করে, ইসলামি প্রজাতন্ত্র যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। তবে তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিশেষত জ্বালানির প্রয়োজনে। এই সংঘাতের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনাও স্থগিত হয়ে পড়ে।

এএফপি জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুররহিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনে ‘আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দিয়েছি’ উল্লেখ করে বলেন, ‘শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, সে বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে। যদি তারা আবার আক্রমণ করে, আমরা শক্ত হাতে জবাব দেব।’

ছয় দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির প্রেক্ষিতে এই মন্তব্য এলো। আজ রোববার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরান দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই এ যুদ্ধের জন্য দায়ী এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছি, নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই আগ্রাসনের সূচনাকারী হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দায়-দায়িত্ব, ক্ষতিপূরণ ও পুনর্গঠন স্বীকার করে।’

Tags: ইরানইসরায়েল
Previous Post

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

Next Post

পিএসজির কাছে ৪ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় মেসিদের

Next Post
ফুটবল মাঠে খেলোয়াড় ও গোলরক্ষকের মধ্যে পেনাল্টি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কাছে ৪ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় মেসিদের

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না: ইরাভানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT