চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থের জন্য পাকিস্তান ছেড়ে ভারতে- জবাবে যা বললেন সামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 28, জুন 2025
in বিনোদন
A A
স্মার্ট পাঞ্জাবি পরিহিত একজন পুরুষের ছবি, sunglasses পরা, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি হলেও গায়ক আদনান সামির সব অর্জন যেন ভারতে এসে। সেকারণেই দেশটির প্রতি কৃতজ্ঞ তিনি। ভারতও মূল্যায়ন করেছে তাকে, দিয়েছে নাগরিকত্ব। তাইতো শত্রু দেশের প্রতি সামির আনুগত্য দেখে রুষ্ট পাকিস্তান।  

জন্মস্থান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়েছেন। প্রশ্ন উঠেছে, অর্থের জন্যই নাকি ভারতে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার এই বিতর্কে মুখ খুললেন আদনান।

পাকিস্তানে জন্ম হলেও ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান। আর্থিক কারণে ভারতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ বলে যে আমি টাকার জন্য ভারতে এসেছি, তাহলে আমি তাদের বলতে চাই যে ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে এসেছি।’

এমনকি তিনি এও বলেছেন, নতুনভাবে জীবন গড়ে তুলতে যে কোনো দেশ বেছে নিতে পারতেন। কিন্তু কেন ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন? গায়কের কথায়, ‘আমি জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিক হতেই পারতাম। কিন্তু আমি মূল্যবোধের কারণে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই নীতিবোধ পাকিস্তান কখনও সহ্য করতে পারবে না, তাই এসেছি।’

তবে আদনান বলেছেন, ভারতীয় নাগরিকত্ব যে খুব সহজে তিনি পেয়েছেন এমনটা নয়। তিনি বলেন, এটি তার একটি অত্যন্ত ‘সচেতন সিদ্ধান্ত’।

‘সত্যি বলতে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না? সব মানুষ যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তা কিন্তু নয়। তাদের উপর আমার কোন রাগ নেই। তবে কিছু মানুষ আমায় বিরক্ত করেছেন। যাদের জন্য আমি বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম।’ বলেন আদনান সামি।

Tags: আদনান সামি
Previous Post

রোমে খালেদ মাসুদ পাইলট: ‘প্রবাসী খেলোয়াড়দের পাশে থাকবো’

Next Post

ট্রেন্ডিংয়ে শীর্ষে, দর্শক প্রশংসাতেও ভাসছে যে নাটক

Next Post
একটি নাটকের দৃশ্য যেখানে একজন নারী ও শিশু মূল কেন্দ্রে, অন্যরা পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন্ডিংয়ে শীর্ষে, দর্শক প্রশংসাতেও ভাসছে যে নাটক

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়-আদেশের কপি যথাসময়ে অধস্তন আদালতে প্রেরণের নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT