চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফরে মধ্য দিয়ে রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 28, জুন 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতারা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফরের মধ্য দিয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চীনে সফর সফল হয়েছে।

শুক্রবার ২৭ জুন রাতে বেইজিং থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের এই সফর ছিল রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে।”

তিনি জানান, সফরে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও চীনা কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আমরাও তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ দিয়েছি, তারা তা গ্রহণ করেছেন।

মির্জা ফখরুল আরও জানান, দুই দলের মধ্যে আগামী দুই বছরের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন কয়েক বছরের মধ্যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বেইজিং সফরে যায়। সফরে তারা বেইজিংয়ের গ্রেট হলে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠকগুলোতে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

Tags: চীনচীন সফরবিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

Next Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন উমামা ফাতেমা

Next Post
উমামা ফাতেমা সুন্দর পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন উমামা ফাতেমা

বাংলাদেশ বার কাউন্সিলের লোগো, লাল ও সবুজ রঙে, ফুলের ডাল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT