চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সুমন রয় by সুমন রয়
6:57 অপরাহ্ন 25, জুন 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
Man wearing sunglasses sitting outdoors at a market or fair. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। নিহত জুয়েল রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি এক সময় বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন, তবে সম্প্রতি চাকরিচ্যুত হন।

স্থানীয়রা জানান, সকালে দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র ও আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি এবং নরসিংদী পিবিআইয়ের একটি দল। তবে নিহত জুয়েলের বাবা নুরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্তের পাশাপাশি তথ্য সংগ্রহ ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ শুরু হয়েছে।

Tags: পুলিশমরদেহ উদ্ধার
Previous Post

নিখোঁজের পর গ্রামের পুকুরে মিলল যুবকের মরদেহ

Next Post

পিডিবি কর্মকর্তাকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি

Next Post
ঢাকা মহানগর পুলিশ কার্যালয়, পুলিশ সদর দপ্তর, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিডিবি কর্মকর্তাকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি

মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যানের ছবি, গিটার হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT