চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বনাশের আখ্যান নিয়ে ফিরছে ‘স্কুইড গেম’

শিশুদের খেলার ছলে মৃত্যুর মঞ্চ—শেষ অধ্যায়ে স্কুইড গেম কতটা নির্মম হবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 25, জুন 2025
in বিনোদন
A A
নতুন স্কুইড গেমের দৃশ্য, চরিত্ররা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’ সিনেমা-সিরিজ প্রেমীদের জীবনে —আর দুঃস্বপ্নে—ঝাঁপিয়ে পড়েছিল প্রায় চার বছর আগে! তখনো কে জানতো, নিষ্পাপ শিশুদের খেলার আড়ালে এমন ভয়াবহ মানসিক-শারীরিক মৃত্যুকূপ লুকিয়ে থাকতে পারে? সত্যি বলতে, তখন থেকেই ‘রেড লাইট, গ্রিন লাইট’ শব্দজোড়া শুনলেই গা ছমছম করে ওঠে।

এবার সেই বৈশ্বিক প্রভাব বিস্তারকারী সিরিজটি শেষবারের মতো ফিরছে এক চূড়ান্ত, বিকৃত এবং ভয়াল রাউন্ড নিয়ে! স্কুইড গেম সিজন-৩ মুক্তি পাচ্ছে মাত্র দুদিন পড়েই! অর্থ্যাৎ ২৭ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এটি। আর এই সিজনটিই হবে সিরিজটির শেষ অধ্যায়!

যারা এখনো ‘স্কুইড গেম’ সম্পর্কে জানেন না (এমন কেউ কী আছেন?) তাদের জন্য—‘স্কুইড গেম’ এক বিপজ্জনক ডিসটোপিয়ান থ্রিলার, যেখানে জীবন-মরণ খেলায় নামে অর্থকষ্টে জর্জরিত মানুষরা। ছোটবেলার খেলাকে করা হয় ভয়ানক ও রক্তাক্ত বাস্তবতায় রূপান্তর, যার পুরস্কার— বিশাল অঙ্কের অর্থ।

সিজন-৩ শুরু হচ্ছে সিজন-২ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই। সিরিজের আহত নায়ক গি-হুন (লি জং-জে) এখন খেলার বাইরে, কিন্তু লড়াই থেকে নয়! গত সিজনে সে হারিয়েছে তার প্রিয় বন্ধু জং-বেই-কে, আর জেনেছে ভয়ঙ্কর ‘দ্য ফ্রন্টম্যান’-এর আসল পরিচয়! এবার গি-হুনের লক্ষ্য একটাই—পুরো গেমকে ধ্বংস করে দেওয়া। কিন্তু স্কুইড গেমে কিছুই তো সহজ নয়!

ফ্রন্টম্যানের নিজের এক অন্ধকার পরিকল্পনা রয়েছে, আর যারা টিকে আছে—তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ বিপদ। লেখক-পরিচালক হোয়াং দং-হিউক প্রতিশ্রুতি দিয়েছেন, এবারই মিলবে বহু কাঙ্ক্ষিত ‘শেষ পরিণতি’।

পুরনো চরিত্র লি জং-জে ও লি বিউং-হন ফিরছেন, সঙ্গে থাকবেন নতুন মুখ ইম শি-ওয়ান, কাং হা-নিউল, উই হা-জুন, পার্ক সুং-হুন প্রমুখ।

নতুন জোট, অপ্রত্যাশিত মোচড় আর কিছু বিতর্কিত সিদ্ধান্ত—সব মিলে তৈরি হচ্ছে এক রোমাঞ্চকর সমাপ্তির দিকে। ২৭ জুন সিরিজটি মুক্তি পেলেও, হাইপ শুরু হয়ে গেছে বহু আগে থেকেই— চারদিকে ভাসছে টিকটক থিওরি, মিম, আর হ্যালোইন মাস্কের ঢেউ!

যারা আগের দুটি সিজন এখনো দেখেননি, এখনো সময় আছে—আগের দুই সিজন দেখে নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন! কারণ ‘স্কুইড গেম ৩’ কোনোভাবেই মিস করা ঠিক হবে না! –দ্য আরবান লিস্ট

Tags: নেটফ্লিক্সলিড বিনোদনসিরিজস্কুইড গেম
Previous Post

দুই বছর পর ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা

Next Post

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী: সতীর্থদের নিয়ে ‘স্মৃতিচারণ’ আমন্ত্রণ আমিনুলের

Next Post
নেতা আমিনুলের স্মৃতিচারণে সাংবাদিক ও সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী: সতীর্থদের নিয়ে ‘স্মৃতিচারণ’ আমন্ত্রণ আমিনুলের

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে ইরানকে পরমাণু কর্মসূচি গ্রহণে বাধ্য করেছিল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT