চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নয়, বাস্তবেই সিক্স প্যাকে হাজির জায়েদ খান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 25, জুন 2025
in বিনোদন
A A
জায়েদ খান জিমে ব্যায়াম করছেন, সিক্স প্যাকের জন্য কঠোর পরিশ্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জায়েদ খান। তবে বসে নেই নায়ক, নিজেকে আমূল পরিবর্তন ফেলেছেন তিনি। শারীরিক গড়নেও এনেছেন পরিবর্তন, হয়েছে আকর্ষণীয় ফিগার! নিয়মিত জিম ও স্বাস্থকর খাবারের ফলে জায়েদ মাত্র সাড়ে তিনমাসে সিক্স প্যাকের কাছাকাছি পৌঁছেছেন!

নায়করা সাধারণত দেখা যায়, চরিত্র ডিম্যান্ড করায় বডি ফিটনেস বাড়ান বা কমান! কিন্তু কোনো সিনেমার জন্য নয়, বাস্তবেই জায়েদ হাজির হলেন সিক্স প্যাকে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলছিলেন, গত সাড়ে তিনমাসে ওয়ার্কআউট ও খাওয়া দাওয়ায় পরিবর্তন আনার ফলে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। নিজে সুস্থ ও ফ্রেশ থাকার জন্যই তিনি সিক্স প্যাকে আসছেন।

জায়েদ খান বলেন, তেল ছাড়া খাবার খাই। সকালে ওটস খাই সঙ্গে থাকে ফ্যাট ফ্রি দুধ। ব্লুবেরি ও স্ট্রবেরিও থাকে। এর সঙ্গে বাদাম থাকে। দুপুরে এককাপ লাল চালের ভাত খাই, ব্রুকলি, সিদ্ধ স্যালমন থাকে। সঙ্গে দিনে টুকটকা শশা-টমেটো খাই।

জায়েদের রাতের খাবারেও আহামরি তেমন কিছু না। তিনি বলেন, ভারি মাংস, ফিন্নি, কোক, সুগার, ফার্স্টফুড কিছুই খাইনি গত তিনমাসে। এগুলোর সঙ্গে গত সাড়ে তিনমাসে দৈনিক আড়াই ঘণ্টা জিম করি, প্রচুর ঘুমাই, রিলাক্স থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। খুব সুস্থ আছি।

জায়েদ খান বলেন, নিজের কাছেই মনে হচ্ছে বয়সটা যেন কমে গেছে। মৃত্যু যে কোনো সময় আসতেই পারে, তারপরেও আমাদের সুস্থ থাকা জরুরি। আগে মাঝেমধ্যে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব হতো, টান লাগতো এখন আর কিছুই হয়না। খুবই ফুরফুরে লাগে। আমি যেখানে জিম করি এটা এলএ ফিটনেস সেন্টার। এখানে সব পশ মানুষরা জিম করে। জিমে গেলেই অন্যরকম ভালো লাগা কাজ করে।

তিনি বলেন, আসলে আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে। আর জাস্ট কয়েকটা দিন কন্টিনিউ করলেই শরীরে দাগগুলো স্পষ্ট বোঝা যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘ঠিকানা’র সঙ্গে কয়েকমাস আগে যুক্ত হয়েছেন জায়েদ খান। কয়েকদিনের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইটস উইথ জায়েদ খান’ নামে একটি শো আসার কথা জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাঙালি অধ্যুষিত অঞ্চলে শো করছেন বলেও জানান জায়েদ। আগামী তিনমাসে জায়েদ খানসহ বাংলাদেশের একাধিক অভিনেতা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পীরা ওইসব শোগুলোতে অংশ নেবেন।

Tags: জায়েদজায়েদ খানঠিকানাযুক্তরাষ্ট্রলিড বিনোদনশোসিক্স প্যাকসিনেমাস্টেজ শো
Previous Post

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

Next Post

আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক স্থগিতে ইরানি পার্লামেন্টের সম্মতি

Next Post
ইরানি পার্লামেন্টের সম্মতিতে সম্পর্ক স্থগিতের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক স্থগিতে ইরানি পার্লামেন্টের সম্মতি

চ্যানেল আই অনলাইন এর জন্য মামুনুর রশীদের ১০০ পর্বের ‘চরণ ছুঁয়ে যাই’ শো এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে মামুনুর রশীদের ১০০ পর্বের ‘চরণ ছুঁয়ে যাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT