চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 24, জুন 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো ও বিচারব্যবস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৯০-খ অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিবন্ধন (নিবন্ধন নম্বর-০১৪) প্রদান করে ইসি। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন নং- ২০০৯ এর ৬৩০- এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সর্বশেষ ২০১৩ সালের ১৩৯ নম্বর দেওয়ানি আপিলের সাথে আপিলের অনুমতির জন্য দেওয়ানি আবেদন নং ৩১১২ নম্বর মামলায় আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়।

এর পরিপ্রেক্ষিতে ইসি জানায়, ২০১৮ সালের ২৮ অক্টোবর জারি করা নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে জামায়াতকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পরবর্তীতে ৪ জুন নির্বাচন কমিশন ওই রায়ের আলোকে নীতিগত সিদ্ধান্ত নেয় এবং ২৪ জুন প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করে।

মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহর মেহেরবাণীতে আমরা দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন ফিরে পেয়েছি। এজন্য তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৮ কোটি মানুষের ভাবনা, মতাদর্শ ও ভোটাধিকার গণমাধ্যমের মাধ্যমেই দেশ-বিদেশে প্রতিফলিত হয়। কীভাবে একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে পতিত আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকার জুলুম চালিয়েছে এবং আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছিলো সব ইতিহাস দেশবাসীর জানা আছে।

তিনি আরও জানান, ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনে জামায়াত বৈধভাবে নিবন্ধিত হয়েছিল। কিন্তু ২০১৮ সালের ২৮ অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়। মূলত ২০০৯ সালের একটি রিট পিটিশনের ভিত্তিতে এই আদেশ আসে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছর ১ জুন আপিল বিভাগে আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা বাস্তবায়ন হলো।

আইনি লড়াইয়ে সহায়তা করা আইনজীবী, সাংবাদিক এবং দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে দোয়া করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।

Tags: জামায়াতে ইসলামীদাঁড়িপাল্লা
Previous Post

বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

Next Post

জাতীয় নির্বাচনে পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব সবার

Next Post
বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনে পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব সবার

জনতা ও নেতাদের মধ্যে আলোচনা ও সমালোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগে অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT