চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ কোটির ‘অপারেশন জ্যাকপট’ ও অনন্তর ‘চিতা’র ভবিষ্যৎ অনিশ্চিত!

‘বাংলাদেশে একমাত্র শাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন' বলে মনে করেন রাজীব বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 24, জুন 2025
in বিনোদন
A A
নির্মাতা ও অভিনেতা অনন্ত জলিলের ছবি, পেছনে তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী ও হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি। সেখানে বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা তেমন হচ্ছে না বললেই চলে! মাঝে মধ্যে জিৎ বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা করলেও সেগুলো ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ছে!

অন্যদিকে কমার্শিয়াল সিনেমা থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে দেব আর্ট ফিল্মে ঝুঁকেছেন। তবে সর্বশেষ ‘খাদান’ দিয়ে কিছুটা চাঙ্গা হয়েছে টলিউড! কলকাতার ব্যবসায়িক মন্দার কারণে সেখানকার নামী প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঢাকার শাকিব খানকে নিয়ে বড় স্বপ্ন দেখছে!

এই পরিস্থিতিতে ক্যারিয়ার নিয়ে হুমকির মুখে পড়েছিলেন কলকাতার অনেক বাণিজ্যিক চলচ্চিত্র পরিচালক! তাদেরই একজন রাজীব বিশ্বাস। যিনি দুজনে, পাগলু, বিন্দাস, অমানুষ, ইডিয়েট, লাভ এক্সপ্রেসসহ প্রায় দেড় ডজন বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন।

এগুলোর মধ্যে অধিকাংশই সুপারহিট। রাজীব বিশ্বাসের আরেক পরিচয় তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসার টেকেনি।

২০২২ সালের পর থেকে রাজীব বিশ্বাস নেই টলিউডে, নেই কলকাতার সিনেমার জগতে। সম্প্রতি কলকাতায় একটি সিনেমার প্রিমিয়ারে আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে রাজীব বিশ্বাস জানান, কলকাতার ইন্ডাস্ট্রিতে ব্যবসা মন্দার কারণে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে পর পর দুটো বড় বাজেটের ছবিতে কাজ করছিলাম। একটি ‘অপারেশন জ্যাকপট’, আরেকটি অনন্ত জলিল-বর্ষার ‘চিতা’। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কাজ মাঝপথে থেমে গেছে। কবে শুরু হবে, তা জানি না। আপাতত কলকাতাতেই ফিরে এসেছি।

রাজীব জানান, করোনার পর বাংলা ছবির বাজার প্রায় ভেঙে পড়ে। এমনকি তারকারাও বাণিজ্যিক ছবির বদলে ভিন্ন ধারার দিকে ঝুঁকেছেন। “দেব যখন আর্ট ফিল্মে চলে গেল, তখনই বুঝেছিলাম বড় বাজেটের বাণিজ্যিক ছবির জায়গাটা সংকুচিত হয়ে গেছে। এখন আর সেই ধরনের প্রযোজক নেই” বললেন নির্মাতা।

এই প্রেক্ষাপটেই ২০১৮ সালে তিনি বাংলাদেশে পাড়ি জমান। শাকিব খানকে নিয়ে নির্মিত ‘নাকাব’ ছবির সাফল্য তাকে দুইটি বড় প্রকল্পে কাজের সুযোগ এনে দেয়, মুক্তিযুদ্ধভিত্তিক ২৩ কোটি টাকা বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ ও অনন্ত জলিল-বর্ষা জুটির ‘চিতা’, যেটি নির্মিত হওয়ার কথা ছিল জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।

রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অচলাবস্থায় এই দুটি ছবির কাজই বন্ধ হয়ে যায়। রাজীব বলেন, ‘বাংলাদেশে এখন সিনেমা ও নাটক হচ্ছে, তবে আগের তুলনায় অনেক কম। একমাত্র শাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন। বাকি কেউই তার মতো সফল হতে পারছেন না।’

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতেও এখন স্থবিরতা, কারণ ভিসা জটিলতায় বাংলাদেশি শিল্পীরা কলকাতায় আসতে পারছেন না বলেও মন্তব্য করেন রাজীব বিশ্বাস। তবে পরিচালক হিসেবে তিনি আশা ছাড়েননি। ফের কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। –আনন্দবাজার

Tags: অপারেশন জ্যাকপটজিৎটলিউডঢালিউডদেবনেকাবরাজীবরাজীব বিশ্বাসলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ইসরাইল-ইরান যুদ্ধবিরতি কার্যকর বলে ট্রাম্পের ঘোষণা

Next Post

তামান্নাকে ভুলে কার প্রেমে মজলেন বিজয়?

Next Post
Two women and one man smiling in a casual setting. Channel i News - চ্যানেল আই নিউজ

তামান্নাকে ভুলে কার প্রেমে মজলেন বিজয়?

জবির ছাত্র হলের নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল. Channel i News - চ্যানেল আই নিউজ

জবির ছাত্রী হলের নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT