চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জনকে বিএসএফের পুশইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 24, জুন 2025
in - সেমি লিড, জনপদ, সিলেট, সুনামগঞ্জ
A A
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জনকে বিএসএফের পুশইন আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।

অন্যদিকে, একই দিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। তাদের মধ্যেও নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এরা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।

Tags: পুশইনবিএসএফসিলেটসীমান্তসুনামগঞ্জ
Previous Post

টেকসই বিচারব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন দক্ষ আইনজীবী

Next Post

মার্কিন বি-২ বিমান: বোমায় সজ্জিত একটি উড়ন্ত হোটেল

Next Post
বিমানটি আকাশে উড়ছে, উচ্চতা থেকে দৃশ্য, শান্ত আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন বি-২ বিমান: বোমায় সজ্জিত একটি উড়ন্ত হোটেল

একনেক বৈঠকে প্রধান উপদেষ্টা ও সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেক বৈঠকে প্রধান উপদেষ্টা, আলোচনায় ১৫ উন্নয়ন প্রকল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT