চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ দেশে নিষিদ্ধ হচ্ছেন দিলজিৎ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 24, জুন 2025
in বিনোদন
A A
দিলজিৎ সিং এর ছবি, এক পাশে বক্তৃতা দিচ্ছেন, অন্য পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মুখে দিলজিৎ দোসাঞ্জ। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ছবিতে অভিনয় করায় বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবি এই শিল্পী। এবার দিলজিতের বিরুদ্ধে কথা বললেন আরও এক পাঞ্জাবি শিল্পী বি প্রাক।

পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। যার ঠিক পড়েই অপারেশন সিন্দুর নিয়ে সমালোচনা করে রোষের মুখে পড়েন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ফলে ভারতে পুরোপুরি নিষিদ্ধ করা হয় তাকে। কিন্তু এই ঘটনার অনেক আগেই শেষ হয়ে যায় ‘সর্দারজি ৩’ ছবির শুটিং।

এখন পাক এই অভিনেত্রীর জন্যই ছবিটির উপর নিষেধাজ্ঞা জারির দাবি ওঠেছে। সেই মতোই এই ছবি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কেবল আন্তর্জাতিক মহলে মুক্তি পাচ্ছে এই ছবি। শুধু তাই নয়, দিলজিৎ দোসাঞ্জকেও ভারতে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। নাম না করেই গায়ক বি প্রাক তার সমাজমাধ্যমে লিখেছেন, “কিছু শিল্পী আছেন, যারা নিজেদের বিবেক পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এদের লজ্জা হওয়া উচিত।”

নেট নাগরিকদের ধারণা, এই পোস্ট দিলজিৎকে নিশানা করেই করা হয়েছে। ‘সর্দারজি ৩’ ছবির ঝলক মুক্তি পাওয়ার ঠিক পরেই এই পোস্ট করেন বি প্রাক। তাতেই নেট নাগরিকের এমন অনুমান। বি প্রাকের অনুরাগীদের কথায়, “অবেশেষে কেউ সত্যি কথা বললেন। তা না হলে, আমাদের তথাকথিত তারকাদের তো দেশের থেকে ভক্তদের নিয়ে বেশি মাথাব্যথা।” আর একজন লিখেছেন, “কারও শিরদাঁড়া অন্তত এখনও সোজা রয়েছে।”

এদিকে এফডাব্লিউআইসিই-র সভাপতি বিএন তিওয়ারি দাবি করেছেন , দিলজিৎকে নিষিদ্ধ করতে হবে ভারতে। পাঞ্জাবি এই শিল্পী যেন ভারতে আর কোন কাজ না পান সেই হুমকিও দিয়েছেন তিনি।
Tags: ‘সর্দারজি ৩’দিলজিৎ দোসাঞ্জপাকিস্তানি শিল্পীভারতে নিষিদ্ধহানিয়া আমির
Previous Post

ট্রাম্পের যুদ্ধবিরতিতে থামেনি ইসরায়েলে ইরানের হামলা, নিহত ৩

Next Post

ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর, সুনির্দিষ্ট সময়-তথ্যে বিভ্রান্তি

Next Post
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর, সুনির্দিষ্ট সময়-তথ্যে বিভ্রান্তি

বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুমকি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT