চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলে যুক্তরাষ্ট্রের জন্য তা নতুন চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 24, জুন 2025
in আন্তর্জাতিক
A A
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন মার্কিনীরা।

আজ (২৪ জুন) মঙ্গলবার বিবিসির নর্থ আমেরিকার একজন প্রতিনিধি জানিয়েছেন, আমরা এখনো অপেক্ষায় রয়েছি ইসরায়েল সত্যিই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না—যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন।

ইরান ইতোমধ্যে যুদ্ধবিরতি মেনে নিয়েছে বলে সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষাটা আসবে যুদ্ধবিরতির পর—ইরানের হাতে যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পৌঁছে, তা নিশ্চিত করা।

হোয়াইট হাউস দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিন্তু আদৌ তা সত্য কিনা, তা জানা যাবে কেবল তখনই, যখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সেখানে ঢুকতে দেওয়া হবে।

তবে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের মনে যে প্রশ্ন রয়ে গেছে, তা হচ্ছে- যুক্তরাষ্ট্রের হামলার আগে কি ইরান তাদের পারমাণবিক উপাদান ও যন্ত্রপাতি গোপন স্থানে সরিয়ে ফেলেছিল? এমন কোনো গোপন স্থাপনা কি রয়ে গেছে, যেগুলো হামলার বাইরে ছিল?

এই অবস্থায় আমেরিকার দরকার একটি কূটনৈতিক চুক্তি—যেটি ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও চূড়ান্তভাবে ধ্বংস নিশ্চিত করবে। এর আগে ২০১৫ সালে এমন একটি চুক্তি হয়েছিল—যা স্বাক্ষর করতে সময় লেগেছিল দুই বছরের বেশি।

কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি, “জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন, বাতিল করে দেন। তার যুক্তি ছিল, এই চুক্তিটি যথেষ্ট শক্তিশালী নয় এবং এটি ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে থামাতে পারবে না।

যুদ্ধবিরতির পর এখন বড় প্রশ্ন: এবার কি নতুন করে আরও একটি দীর্ঘ ও কঠিন কূটনৈতিক লড়াই শুরু হতে যাচ্ছে?

Tags: ইসরাইল-ইরান সংঘাতইসরায়েলযুক্তরাষ্ট্র
Previous Post

শরীয়তপুরে সমন্বিত খামারে কৃষকের সাফল্য

Next Post

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনে শুনানি ১ জুলাই

Next Post
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, আইসিসি ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনে শুনানি ১ জুলাই

বাংলাদেশের স্বাধীনতা দিবসের জনসমাগম ও উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১ জুলাই থেকে ৫ আগস্ট সরকারিভাবে হবে জুলাই স্মৃতি উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT