চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশসীমা খুলে দিলো কাতার-বাহরাইন-কুয়েত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 24, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Qatar Airways airplane flying in cloudy sky, passenger jet in flight. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বন্ধ করা আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে কাতার, বাহরাইন ও কুয়েত।

সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ জুন) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

এর আগে সোমবার বিকালে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, মার্কিন পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। কাতার আন্তর্জাতিক আইনের আওতায় এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে।

অন্যদিকে ইরান জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কাতার বা কাতারের জনগণের বিরুদ্ধে এটি পরিচালিত হয়নি। আবাসিক এলাকার বাইরে অবস্থিত ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

Tags: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলকাতারকুয়েতবাহরাইনমার্কিন ঘাটিযুক্তরাষ্ট্র
Previous Post

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কোন দেশের কী প্রতিক্রিয়া

Next Post

ট্রাম্পের যুদ্ধবিরতিতে থামেনি ইসরায়েলে ইরানের হামলা, নিহত ৩

Next Post
ইসরায়েলে হামলার কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের যুদ্ধবিরতিতে থামেনি ইসরায়েলে ইরানের হামলা, নিহত ৩

দিলজিৎ সিং এর ছবি, এক পাশে বক্তৃতা দিচ্ছেন, অন্য পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ দেশে নিষিদ্ধ হচ্ছেন দিলজিৎ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT