চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উৎসব’-এর দখলে মাল্টিপ্লেক্স, ১৬ দিনে আয় কতো?

ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তাণ্ডব’-কেও মাল্টিপ্লেক্সে টেক্কা দিচ্ছে তানিম নূরের ‘উৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 23, জুন 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য উৎসবের সময় মাল্টিপ্লেক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির তৃতীয় সপ্তাহেও চমক দেখাচ্ছে তানিম নূরের ‘উৎসব’। প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বেড়েই চলেছে। মাত্র ১৬ দিনেই তারকাবহুল এ সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। যা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক।

শুধু তাই নয়, এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’-কে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে ‘উৎসব’।

খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা, অন্যদিকে একইদিনে মাল্টিপ্লেক্সের পাইরেসির কবলে পড়লেও ৫৮ শো থেকে শাকিবের ‘তাণ্ডব’ আয় করেছে ১৯ লাখ ৬২ হাজার টাকা।

‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা ‘উৎসব’। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’—প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলো ‘উৎসব’ সিনেমা ঘিরে, যা দিনের পর দিন চমক দেখিয়েই যাচ্ছে।

এদিকে, উৎসব ছবির ফেসবুক থেকে এক পোস্ট দিয়ে জানানো হয়েছে, ১৬ দিনে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং লায়ন থেকে ১৬ দিনে ২ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে। প্রযোজকের বরাতে জানা গেছে, এর আগে মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে দশ দিনে সিনেমাটি আয় করেছিল ১ কোটি ১৪ লাখেরও বেশি।

সিনেমাটি নিয়ে দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক তানিম নূর। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বললেন, ‘ব্লকবাস্টার হবে কি না জানিনা। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক। এখন সেটা কতদূর যায়, সেটা সময়ই বলবে।’

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Tags: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতাণ্ডবতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
Previous Post

আলজেরিয়ায় ফুটবল মাঠে দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩

Next Post

চট্টগ্রামে খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যুতে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যুতে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ব্যক্তিরা মেইনটেনেন্স ফ্রি আইপিএস দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রহিমআফরোজ বাজারে এনেছে মেইনটেনেন্স ফ্রি আইপিএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT