চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইরেসির পরেও ‘তাণ্ডব’ ব্লকবাস্টার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 23, জুন 2025
in বিনোদন
A A
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও চলচ্চিত্র তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির একসপ্তাহের মধ্যে পাইরেসির কবলে পড়ে রায়হান রাফী পরিচালিত শাকিব খান-সাবিলা নূর-জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’। তবে পাইরেসির এই কালো থাবা দমাতে পারেনি তাণ্ডব-কে! দর্শক ঠিকই সিনেমা হলে গিয়ে উপভোগ করেছেন গেল ঈদে মুক্তি প্রাপ্ত সবচেয়ে আলোচিত ‘তাণ্ডব’।

এ কারণে মুক্তির ১৭ দিনের মাথায় ব্লকবাস্টার হতে পেরেছে, যা শুধু শাকিব খানের স্টারডমের জোরে সক্ষম হয়েছে- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা!

রবিবার সন্ধ্যায় মিরপুরের একটি সিনেপ্লেক্সে ছিলো ‘তাণ্ডব’-এর স্পেশাল স্ক্রিনিং। সেখানে ব্লকবাস্টার হওয়ার ঘোষণা দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

শাকিল বলেন, পাইরেসির স্মরণ কালের সবচেয়ে বড় আঘাত ‘তাণ্ডব’-এর উপরে। তবুও দর্শকদের সাপোর্টের কারণে ১৭ দিনের মাথায় সিনেমাটি ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। এজন্য দর্শকদের ধন্যবাদ জানাই। তারা পাইরেসি কপি রিজেক্ট করে সত্যিকারের সিনেমাপ্রেমি হিসেবে হলে এসে উপভোগ করেছে।

তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন শাকিব খান নিজেও। তিনি বলেন, বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।

শাকিব বলেন, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেওয়া হলো।

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি এখনো দেখছে। এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না শাকিব। বলেন, ‘আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। সিনেমা বাঁচাতে প্রত্যেকটি মানুষকে সোচ্চার হয়ে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রশাসনও এটা নিয়ে কাজ করছে। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।

পরিচালক রাফী ক্ষোভ ঝেড়ে বলেন, এতগুলো সিনেমা মুক্তি পেল কিন্তু পাইরেসি করা হলো শুধু তাণ্ডব। তার মানে এটা টার্গেট করে করা হয়েছে। আজকে তাণ্ডব পাইরেসি হলো, আগামীকাল আপনার সিনেমাটাও হবেনা এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং পাইরেসি নিমূর্লে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পাইরেসির পরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে এ কারণে আমরা দর্শকদের ধন্যবাদ জানাই, সম্মান জানাই।

তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিংয়ে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা সাবিলা নূর, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, বিন্দু, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনিসহ অনেকে।

Tags: তাণ্ডবতুফানপাইরেসি'রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

জবিতে প্রথমবার শুরু চলচ্চিত্র উৎসব

Next Post

ইরানকে সহায়তা না করার কারণ জানালেন পুতিন

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, আধুনিক অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে সহায়তা না করার কারণ জানালেন পুতিন

সালাহউদ্দিন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মব কালচার সমর্থন করে না: সালাহউদ্দিন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT