চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার ভালোবাসায় আমার শুধু কান্না আসে: পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 21, জুন 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারী দর্শকদের জন্য সিনেমা দেখার জন্য ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি প্রাপ্ত ছবি ‘এশা মার্ডার: কর্মফল’-এর মাধ্যমে রুপালী পর্দার দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন পূজা এগনেস ক্রুজ, যিনি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেছিলেন।

এই ছবির নাম ভূমিকায় এশা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সিনেমাটি যারাই দেখছেন, তাদের চোখে লেগে থাকছে পূজার অভিনয়। মূলত, তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’র প্রেক্ষাপট।

মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন পূজা। দর্শকদের এই উচ্ছ্বাসে কখনো কখনো খুশিতে কাঁদছেন তিনি। আবেগ আপ্লুত হয়ে নবীন এই অভিনেত্রী ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, সবার ভালোবাসা পেয়ে আমার শুধু কান্না আসে!

পূজার চারপাশের মানুষ তাকে প্রায়ই বলতেন, তুমি দেখতে সুন্দর, উচ্চতা ভালো, নাচতে পারো, গাইতে পারো, থিয়েটার করছো, হবে হবে সব হবে। নামকরা মানুষদের থেকে এসব শুনতে শুনতে লাক্সের পর আরও সাতটি বছর কেটে গেল। একদম চাকরির ইন্টারভিউতে যেমন এক্সপেরিয়েন্স লাগে, নতুনদেরকে কোনো কাজ না দেখেই নেয় কে?

পূজা তার পোস্টে লিখেছেন, ঠিক যখন ধরেই নিলাম সব স্বপ্ন সত্যি হবে এমন কোনো কথা নেই, মনে মনে হাল ছেড়ে দিলাম, ঠিক তখনই এন্টি টেরিজমের সানী সানোয়ারের একটা ফোন কল আমার জীবনে আশীর্বাদ হয়ে আসলো। যিনি তার সিনেমায় পুলিশ পেশাকে সবসময় নিখুঁতভাবে উপস্থাপন করে থাকেন। এবার উনার গল্প ভিক্টিমকে ঘিরে, সমাজে নারীদের অবস্থান নিয়ে।

এশা মার্ডারের এশা-কে খুঁজছেন তিনি। গল্প শোনালেন ফোনেই এবং বললেন অডিশন দিতে হবে। অডিশন দিয়ে আসার প্রায় একমাস পর জানানো হলো আমি সিলেক্টেড। শুরু হলো প্রস্তুতি।

মুক্তির পরের অভিজ্ঞতা জানিয়ে পূজা তার পোস্টে লিখেছেন, হল ভিজিটে দর্শকরা আমাকে এশা নামে ডাকছে। সিনেপ্লেক্সে গেলে স্টাফরা আমাকে বলে এশা আপু কেমন আছেন (বিষয়টা বেশ মজার)। সোশ্যাল মিডিয়ায় নানা জনের কমেন্টে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, আমি আমার প্রথম সিনেমাতে এসবকিছু আমার সাথে ঘটছে, শুধুমাত্র এই নতুনের উপর আপনার ভরসার জন্য।

পূজা তার উপলব্ধি শেয়ার করে আরও লিখেছেন, আমাকে অনেকেই ফোন করে বলেছে, তোমার অপেক্ষা করা একদমই যথাযথ হয়েছে। সারাজীবন বলতে পারবে এশা মার্ডারের মত দুর্দান্ত সিনেমা তুমি করেছো, তাও নাম ভূমিকায়। সবার ভালোবাসায় আমার শুধু কান্না আসে একটু পরপর। শুরুতে সবাই নতুন থাকে আর তাদের উপর প্রথম যিনি আস্থা রাখেন, তিনি অনেক বড় আশীর্বাদ। এই নতুন আপনার কাছে আজীবন কৃতজ্ঞ।

‘এশা মার্ডার: কর্মফল’ পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ফারুক আহমেদ, মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্ত,  শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, কে আজাদ সেতু।

Tags: আজমেরী হক বাঁধনএশা মার্ডার: কর্মফললিড বিনোদনসানী সানোয়ার
Previous Post

সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে ‘খুবই বিপজ্জনক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Next Post

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

Next Post
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের লোগো দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে আলোচনা চলছে, সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিলেই দেশের মঙ্গল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT