চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-ইসরায়েল ইস্যুতে ভারতের নীরবতার কড়া সমালোচনায় সোনিয়া গান্ধী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 21, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোনিয়া গান্ধী ভারতের রাজনৈতিক নেতা, নীরবতার কড়া সমালোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাত এবং ভারতের নীরব অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষনেত্রী সোনিয়া গান্ধী।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ২০ জুন দ্য হিন্দুতে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, ভারতের নীরবতা শুধু কূটনৈতিক ব্যর্থতাই নয়, বরং আমাদের নৈতিক ও কৌশলগত ঐতিহ্য থেকে সরে আসা। সোনিয়া গান্ধী ইসরায়েলের ১৩ জুন ইরানি ভূখণ্ডে চালানো বিমান হামলাকে অবৈধ ও সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দেন।

তিনি লিখেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস ইরানি মাটিতে এসব বোমাবর্ষণ ও লক্ষ্যভিত্তিক হত্যার নিন্দা জানিয়েছে। এগুলো শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। গাজায় ইসরায়েলের নৃশংস ও অতি মাত্রার অভিযানগুলোর মতো এই অভিযানও নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতাকে পুরোপুরি উপেক্ষা করে পরিচালিত হয়েছে।

তিনি আরও লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনায় অগ্রগতি হচ্ছিল। এবছর পাঁচ দফা আলোচনা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এবং জুনের শেষ দিকে ষষ্ঠ দফা হওয়ার কথা ছিল। আর এমন সময় এই সংঘাত।

সোনিয়া গান্ধী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, নেতানিয়াহু সেই ঘৃণার আগুন উসকে দিয়েছিলেন যার পরিণতিতে ১৯৯৫ সালে ইজরায়েলি প্রধানমন্ত্রী ইজহাক রবিনের হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ড ইসরায়েলি-ফিলিস্তিনি শান্তি উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে থামিয়ে দেয়।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন, যিনি নিজের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন উপেক্ষা করে আগ্রাসী কৌশল বেছে নিচ্ছেন। তিনি লেখেন, ইরাক যুদ্ধের মতোই আজ ট্রাম্প সেই একই ভুল করছেন, যা তিনি আগে নিন্দা করেছিলেন।

ভারতের কূটনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু। আমাদের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্ক রয়েছে। ১৯৯৪ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনে কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে প্রস্তাবের বিরোধিতা করেছিল ইরান। ইরান ইসলামি প্রজাতন্ত্র হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা শাহের আমলে পাকিস্তানঘেঁষা নীতির বিপরীতে।

তিনি ২০১৫ সালের যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনা ধ্বংস হওয়ার কথাও মনে করিয়ে দেন, যা যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের (২০১৮) কারণে ভেঙে পড়ে এবং ভারতের চাবাহার বন্দর প্রকল্প ও উত্তর-দক্ষিণ করিডর প্রকল্পের মতো অর্থনৈতিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সোনিয়া গান্ধী ভারত সরকারের প্রতি আহ্বান জানান, যেন ভারত তার কূটনৈতিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কার্যকর উদ্যোগ নেয়। গাজার মানবিক বিপর্যয় নিয়ে তিনি লেখেন, ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো পরিবার, পাড়া এবং হাসপাতাল নিশ্চিহ্ন হয়ে গেছে। গাজা আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

তিনি লেখেন, এই মানবিক বিপর্যয়ের মুখে মোদি সরকার ভারতের ঐতিহ্যগত দুই-রাষ্ট্র সমাধান এবং শান্তিপূর্ণ কূটনীতির নীতিকে বিসর্জন দিয়েছে। গাজা এবং এখন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে নীরবতা শুধু ভারতের কূটনৈতিক অবস্থান হারানো নয়, আমাদের নৈতিকতার আত্মসমর্পণও।

সবশেষে তিনি লিখেছেন, এখনও দেরি হয়নি। ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে মধ্যপ্রাচ্যে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।

Tags: ইসরাইল-ইরান সংঘাতভারতসোনিয়া গান্ধী
Previous Post

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কার পাব না: ট্রাম্প

Next Post

ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান

Next Post
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্মের জন্য একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান

তুলসি গ্যাবার্ডের ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম: তুলসি গ্যাবার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT