চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মাতিয়ে টানা হাউজফুল দিচ্ছে ‘উৎসব’

হাইভোল্টেজ তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 'উৎসব'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 20, জুন 2025
in বিনোদন
A A
দর্শকদের জন্য টানা হাউজফুল উৎসবের দৃশ্য, নাটকীয় পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা ‘উৎসব’। এটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’

প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ঈদের সিনেমা ‘উৎসব’ দেখে এমন মন্তব্য দর্শকদের। মুক্তির দুই সপ্তাহ হয়ে গেলেও প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বাড়ছে!

মুক্তি পর দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিনই হাউসফুল শো উপহার দিচ্ছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’। শুক্রবার (২০ জুন) রাজধানীর কোনো সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির টিকিট নেই! শনিবারের অগ্রিম টিকিটও ইতোমধ্যে অনেক শাখায় সোল্ড আউট।

এবার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। এটিও মুক্তির পর থেকে রমরমা চলছে। সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সগুলোতে সর্বোচ্চ শো পেয়েছে। হাইভোল্টেজ তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উৎসব!

সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, পারিবারিক গল্পে নির্মিত সীমিত বাজেটের এই ‘উৎসব’ ব্লকবাস্টার হতে যাচ্ছে।

দুই পেরিয়ে তৃতীয় সপ্তাহেও ‘উৎসব’ আরো অনেক বেশি ভালো যাবে বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। সেইসঙ্গে জানালেন, এই সপ্তাহে ছবিটির আরো শো বাড়াচ্ছেন তারা।

তিনি বললেন, ‘উৎসব’ সিনেমাটি ক্লিক করেছে, খুবই ভালো যাচ্ছে। পরিবারকেন্দ্রিক দর্শকেরাই বেশি আসছেন সিনেমাটি দেখতে। এখন পর্যন্ত খুব ভালো যাচ্ছে। আমরা অনেক হ্যাপি। মনে হচ্ছে তৃতীয় সপ্তাহেও বেশ ভালো যাবে। তৃতীয় সপ্তাহটা ভালো গেলে এর পরের সপ্তাহগুলোও ভালো যাবে বলেই আমাদের মনে হচ্ছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Tags: উৎসবতাণ্ডবতানিম নূরলিড বিনোদনসিনেপ্লেক্স
Previous Post

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

Next Post

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
বেঙ্গল সমুদ্র সৈকত ও সমুদ্রবন্দর সতর্ক সংকেত দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অলিম্পিক পদক জেতার জন্য স্বর্ণজয়ী আলিফের ছবি, তিনি বাংলাদেশের পতাকা হাতে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে পদক জিততে চান স্বর্ণজয়ী আলিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT