চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারিত সংবাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধীদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 19, জুন 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
সংবাদ সম্মেলনে চারজন বক্তা বসে আছেন, পেছনে লাল ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু বেসরকারি গণমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (১৯ জুন) এক সম্মেলনে বলা হয়, ‎সম্প্রতি দেশ টিভিসহ কয়েকটি গণমাধ্যমে মিরপুর কেন্দ্রিক কিছু ঘটনা নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। সংশ্লিষ্ট প্রতিবেদনে ব্যক্তির সম্মানহানি, সামাজিক বিভ্রান্তি এবং জনমনে ভুল বার্তা প্রেরণের অপচেষ্টা করা হয়েছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও পরিপন্থী।

সম্মেলনে ৭ ফেব্রুয়ারি রাতে মিরপুর শাহআলী থানার সেচ্ছাসেবকলীগ নেতার বাড়ীতে হামলা প্রসঙ্গে বলা হয়, ‎বিষয়টি নিয়ে সময় টিভি, যমুনা টিভিসহ বেশ কিছু গণমাধ্যম তদন্ত করে, সত্যতা যাচাই পূর্বক রিপোর্ট প্রকাশ করে যা আমাদের বক্তব্যের প্রমাণস্বরূপ, যেখানে আমাদের কোনোপ্রকার সম্পৃক্ততা নেই। ‎আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক, কোনোভাবেই উসকানিমূলক বা সহিংসতামূলক নয়।

কথিত ব্যাবসায়ীকে টর্চার সেলে মারধর ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানানো হয়, ‎যে ব্যক্তিকে মারধরের অভিযোগ তোলা হয়েছে, সেই ঘটনাটিতে মারধরের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে ভয়ভীতি দেখিয়ে কথিত তদবির সংক্রান্ত অভিযোগ বিষয়টিকেও সঠিক নয় বলে সম্মেলনে দাবি করা হয়।

‎আরও বলা হয়, ‎কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে আমাদের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবতা হলো, আমাদের আগের মতই সাধারণ জীবনযাপন অব্যাহত রয়েছে। আমাদের ব্যাংক ও মোবাইল আর্থিক হিসাব সংক্রান্ত তথ্য প্রকাশ করে আমরা স্বচ্ছতা প্রমাণ করেছি।

নেতার জানান, ‎আমরা স্পষ্ট করে জানাচ্ছি—আমরা কেউই ‘ত্রাস’ সৃষ্টি করছি না, বরং মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে সম্মানহানির শিকার হচ্ছি। মিরপুর এলাকার গণঅভ্যুত্থান, আন্দোলন এবং সামাজিক উদ্যোগগুলোর পেছনে আমাদের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা বহুজনের জানা।

Tags: প্রতিবাদবৈষম্যবিরোধীসংবাদ
Previous Post

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন

Next Post

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, খসড়া চূড়ান্ত করেছে ইসি

Next Post
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচন প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, খসড়া চূড়ান্ত করেছে ইসি

আদালত থেকে পালানোর চেষ্টা করছে একজন আসামি, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT