চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকে মুগ্ধ সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 18, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সালাউদ্দিনের প্রশংসায় মুশফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ। দিনের শেষদিকে ২৬ রানে ৫ উইকেট হারানোর পরও টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪৮৪ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম প্রায় একবছর পর সেঞ্চুরি পেয়েছেন। দ্বিতীয় দিনে আউট হওয়ার আগে খেলেছেন ৩৫০ বলে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস। তার পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বুধবার গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানান।

‘আমি মনে করি, সে এমন একজন যে পুরো দলকে অনুপ্রাণিত করে। সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। আগের কিছু ম্যাচে রান পায়নি। তার ওয়ার্ক এথিক্স দারুণ। ড্রেসিংরুমে সবসময় তার এই ক্যারেক্টার দেখায়। আমরা এটাই চাই একজন সিনিয়রের কাছ থেকে। এটা একটা অনুপ্রাণিত করার মতো ইনিংস, যা আসলে অন্য ব্যাটসম্যানদের সাহায্য করেছে।’

মুশফিকের পাশাপাশি গলে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে চতুর্থ উইকেটে ২৬৪ রানের জুটি গড়েছেন। দ্বিতীয় দিনে আউট হওয়ার আগে শান্ত ২৭৯ বলে ১৪৮ রান করেন। প্রায় দুবছর সেঞ্চুরি করা শান্ত আঙুলে ব্যথা নিয়ে শতক উপহার দিয়েছেন। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথমদিনের অনুশীলনে চোট পেয়েছেন। এরপর আঙুলে ব্যান্ডেজ নিয়ে ব্যাট করেছেন। সালাউদ্দিন জানালেন চোটের বিষয়টা।

‘তার আঙুলটা অনেক ফোলা ছিল এবং আঙুলে ব্যথা নিয়েই খেলেছে। শান্ত আলাদা ক্যারেক্টার, টাফ ছেলে। এত ট্রলের পরও মাথা যেভাবে ঠাণ্ডা রাখে, আমার মনে হয়, সেটা স্বাভাবিকভাবে অনেক ছেলেই হয়তো ধরে রাখতে পারবে না। সে অনেক কঠিন মানসিকতার একজন। একজন নেতা হিসেবে সে তার ক্যারেক্টার শো করেছে, যেটা ছেলেদের জন্য উপকার হবে।’

গল টেস্টের দ্বিতীয় দিনে আলো ছড়িয়েছেন লিটন দাসও। ১২৩ বলে ৯০ রান করে ভুল শট খেলে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরে গেছেন। সালাউদ্দিনের প্রশংসা পেয়েছেন তিনিও। বলেছেন, ‘পুরো ইনিংস সে অনেক নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছে, খুবই ঠাণ্ডা মাথায়। ওই শটটাই হয়তো পুরো ম্যাচের একমাত্র বাজে সিদ্ধান্ত ছিল। ক্রিকেটে এটা হতেই পারে। আশা করি সে এখান থেকে শিখবে। সামনে লিটন আরও বড় রান করবে বলে আমরা আশা করি। সে এটা নিয়ে কাজও করছে, আশা করি সামনে আর এমনটা ঘটবে না।’

দলের অন্যতম তিন ব্যাটার রান পাওয়াতে খুশি সালাউদ্দিন। বলেছেন, ‘সত্যি কথা বলতে গেলে গত কয়েক ম্যাচে মুশফিক খুব বেশি রান পাচ্ছিল না। এখানে দারুণভাবে কামব্যাক করেছে। ক্যারেক্টার দেখিয়েছে। শান্তও পেরেছে। সেও কিছুটা চাপে ছিল। লিটনও অনেকদিন পরে রান পেল। এগুলো ড্রেসিংরুমের জন্য ইতিবাচক ব্যাপার। অনেকদিন পর তাদের এমন প্রত্যাবর্তন।’

Tags: গল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকলিটনলিড স্পোর্টসশান্তসালাউদ্দিন
Previous Post

দুই মৌসুম পর সিপিএলে দল পেলেন সাকিব

Next Post

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার সভা, সবাই মাস্ক পরিধান করে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্প তীব্র ভাষায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হামলার অনুমোদন দিলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT