চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার নামে আত্মত্যাগের গল্পে জোভান-নিহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 16, জুন 2025
in বিনোদন
A A
বিবাহের সময় প্রার্থনা করছেন নবদম্পতি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা যদি শুধু মুখে বলা হয়, তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্পে’।

চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে। সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান মানুষ। আয়াতকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প।

ফারহান আহমেদ জোভান বলেন, ‘শান চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন, ভাববেন—এমন ভালোবাসা আজকাল কোথায় যায়?’

নাজনীন নাহার নিহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়। শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।

পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়—তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’

সত্য, প্রেম, আত্মত্যাগ আর অপরাধবোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে—একটা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায়? আসছে ১৯ জুন ‘মিথ্যে প্রেমের গল্প’ মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

Tags: জোভাননাটকনিহামাহমুদুর রহমান হিমিলিড বিনোদন
Previous Post

ইসরায়েলে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

Next Post

জরুরি সেবার পাশাপাশি চলবে আন্দোলন: ইশরাক হোসেন

Next Post
ইশরাক হোসেন আন্দোলনরত অবস্থায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি সেবার পাশাপাশি চলবে আন্দোলন: ইশরাক হোসেন

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সিএনজি ও মাছবাহী গাড়িতে ডাকাতি, অপহরণ ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT