চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
4:19 অপরাহ্ন 16, জুন 2025
in শিক্ষা
A A
নিহত শিক্ষার্থীর ছবি, সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। বাসের ইঞ্জিন কাভারে বসায় বাস-ট্রাকের সংঘর্ষে ছিটকে গিয়ে আহত হন তিনি, পরে কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নায়েম রণিসহ আহত হয় আরও অন্তত ১০ যাত্রী।

জানা গেছে, রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসিন্দা। কিছুদিন আগেই তিনি স্নাতকোত্তর শেষ করেছেন। রোববার রাতে তিনি ট্রেনে করে জয়পুরহাট থেকে পোড়াদহ স্টেশনে পৌঁছান। সেখান থেকে কুষ্টিয়ায় এসে শ্যামলি পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফেরার পথে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাসের ইঞ্জিন কাভারে বসে ছিলেন রাশেদ। বিত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-সহপাঠীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Tags: সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

‘প্রথম’ ক্লাব বিশ্বকাপটা জিততে চায় রিয়াল

Next Post

শ্রমিকদের জন্য আরও ৪ রুটে বিশেষ ভাড়া চালু করল বিমান

Next Post
বিমান এয়ারক্রাফট আকাশে উড্ডয়ন করছে, বাংলাদেশের পতাকাসহ লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকদের জন্য আরও ৪ রুটে বিশেষ ভাড়া চালু করল বিমান

ইসরায়েল ও ইরানের প্রতীকী হাতের আঙুলের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT