চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সিএনজি ও মাছবাহী গাড়িতে ডাকাতি, অপহরণ ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:52 অপরাহ্ন 16, জুন 2025
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে মুখোশধারী সশস্ত্র ডাকাতদের হামলায় যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে তিন যাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সড়কটির হিমছড়ি ঢালায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

অপহৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্যাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান। তারা পেশায় মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় নুর আহমদ মান্নান জানান, যাত্রীবাহী দুটি সিএনজি ও একটি মাছবাহী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতরা রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকে দেয়। এসময় একটি সিএনজি পালিয়ে যায়। এরপর অন্য দুই গাড়ির যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে তারা। পরে তিনজন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়।

Tags: অপহরণকক্সবাজারডাকাতি
Previous Post

জরুরি সেবার পাশাপাশি চলবে আন্দোলন: ইশরাক হোসেন

Next Post

নালা থেকে উদ্ধার মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

Next Post
নদীর পাড়ে বসে হাস্যোজ্জ্বল তরুণী, প্রাকৃতিক দৃশ্যের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

নালা থেকে উদ্ধার মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা ওপেন এপিআই সেবা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT