সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তফসিলের আগে আঠার বছর বয়স হওয়াদের ভোট প্রদানের সুযোগ করে দিতে আইন সংশোধনের কথা বলেছেন সিইসি। হুঁশিয়ারি দিয়েছেন, কোনভাবেই ভোটসন্ত্রাসের সুযোগ দেয়া হবে না।








