চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে ৬০ দিনের দেয়া সময় শেষ, ইসরায়েলকে সমর্থন ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 14, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বিমানে বসে ভাবুক মুখে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমা শেষ হওয়ার পরদিনই দেশটিতে ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) ট্রাম্প নিজেই ওই সময়সীমা বেঁধে দেয়ার কথা জানান।

ইসরায়েলকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ৬০ দিন পেরিয়ে গিয়েছে। শুক্রবারই ৬১তম দিন। সেই কারণেই ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। এই হামলা ঠেকাতে, আলোচনা এবং কূটনীতির মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে দেয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু ইরান তাদের অবস্থানে অনড় ছিল। সেই কারণেই তাদের এই পরিণতি।

শুক্রবার ইরানের উপর আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় মৃত্যু হয়েছে ইরানের চার শীর্ষ সেনা কর্মকর্তা এবং ৬ জন পরমাণু বিজ্ঞানীর।

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি। কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরান।

ইসরায়েলে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও নেতানিয়াহুর দাবি, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেয়া হয়েছে। তবে বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ক্ষয়ক্ষতি করেছে বলেও মেনে নেয়া হয়েছে। হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি।

এর মাঝেই ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ায় নতুন করে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। তারা ইরানে ইসরায়েলের এই হামলা পেছানোর চেষ্টা করেছিল। ইসরায়েলি হামলা আমি পিছিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। কূটনীতি এবং আলোচনার জন্য ইরানকে যথেষ্ট সময় দেয়া হয়েছে। তেহরানকে আমি ৬০ দিনের চূড়ান্ত সময় দিয়েছিলাম। আজ ৬১তম দিন।

ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, আমি আশা করি, তোমরা আলোচনা করবে। কারণ, সেটা ইরানের জন্য অনেক ভালো হবে।

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং আলোচনায় জড়িত ব্যক্তিরা জানতেন যে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ ক্রমেই বাড়ছিল।

তবে মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন, ৬০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও আলোচনা চলবে। কিন্তু এখন ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর হামলা চালানোর পর এই আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে যদিও মার্কিন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে জোর দিচ্ছেন।

Tags: ইরানইসরায়েলযুক্তরাষ্ট্রহামলা
Previous Post

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

Next Post

সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

Next Post
পরিবেশ উপদেষ্টা সিলেটের পাথর কোয়ারি বন্ধের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT