চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 12, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
ছাত্রছাত্রীদের উল্লাস ও আনন্দের ছবি, ফল প্রকাশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।

শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, “পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।”

পরীক্ষার ফলপ্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও চিঠি ইস্যুর পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। এখন ওএমআর শিট জমা দেয়া শুরু হয়েছে। ১৫ জুনের মধ্যে সব শিট চলে আসবে। এরপর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, বর্তমানে ওএমআর স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলছে।

এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে।

এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা ধরে রাখার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন।

পরীক্ষার প্রথম দিনে (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয় আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।”

Tags: এসএসসিতারিখফল প্রকাশসমমান পরীক্ষা
Previous Post

ভারতের আহমেদাবাদে ভেঙে পড়ল উড়োজাহাজ, ২ শতাধিক যাত্রীর মৃত্যু শঙ্কা

Next Post

কোরবানীর ঈদ পালন শেষে রাজধানীতে ফিরছে মানুষ

Next Post
ঢাকায় কোরবানির ঈদ শেষে মানুষ ফিরছে ট্রেনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানীর ঈদ পালন শেষে রাজধানীতে ফিরছে মানুষ

বিএনপি নেত্রী লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক ফলপ্রসু হবে বলে আশা করছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT