চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনে কোটি ভিউ পেল ‘আশিকি’, কী আছে এই নাটকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 12, জুন 2025
in বিনোদন
A A
একজন যুবক ফুল হাতে ভাবুকভাবে দেখছেন, পেছনে দুই নারী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনেই কোটি ভিউ—বাংলা নাটকের ইতিহাসে ঈদের নাটক ‘আশিকি’ যেন রীতিমতো একটি ঘটনার নাম হয়ে উঠেছে! জোভান ও নিহাকে ঘিরে আবর্তিত এই নাটক দর্শকদের হৃদয়ে এমনভাবে দাগ কেটেছে যে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় শীর্ষে উঠে এসেছে মুহূর্তেই!

তিন দিনে নাটকটির কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বাস প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। কিন্তু কেন নাটকটি এতো মানুষ দেখছে, কী আছে এই নাটক?

নাটকটি শুধু একটি লাভ স্টোরি নয়, বরং একদিকে ক্লাস কনফ্লিক্ট, সমাজের রূপ-সৌন্দর্য বিষয়ক ধ্যানধারণা, অন্যদিকে আত্মত্যাগ, রিভেঞ্জ ও ভালোবাসার এক জটিল মিশ্রণ।

নাটকে দেখা যায়, আশিক একজন সাদামাটা মধ্যবিত্ত তরুণ। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানে দেখা হয় প্রভাবশালী পরিবারের মেয়ে জেসের সঙ্গে। ক্যাম্পাসে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন জেসকে এবং সরাসরি প্রেমের প্রস্তাব দেন। নিহার তীব্র অপমান, থাপ্পড়, কুৎসিত চেহারা নিয়ে কটুক্তি—সবই সহ্য করতে হয় আশিককে।

তবে এখানেই শেষ নয়। গান গাওয়া আশিকের জীবনে নাটকীয় মোড় আসে, যখন এক সংগীতআয়োজকের নজরে পড়ে তার কণ্ঠ। অজান্তেই শুরু হয় আশিকের উত্থান। সাফল্য, খ্যাতি আর অর্থের চূড়ায় উঠে আসে সে। অপারেশন করিয়ে উঁচু দাতও অপসারণ করেন, বদলে ফেলেন নিজের চেহারা। এক সময় সেই ক্যাম্পাসেই হয় তার কনসার্ট—যেখান থেকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিলো।

এদিকে বদলে যাওয়া আশিকের প্রেমে পড়ে জেস। এবার সে-ই সবার সামনে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এবার প্রতিশোধের পালা—আশিকও অপমান করে, থাপ্পড় দেয়! কিন্তু এ পর্যায়ে এসে নাটকের গল্প মোড় নেয় করুণ এক সত্যের দিকে— যে সত্য উন্মোচনে দর্শকও ভিমড়ি খায়!

চেনা ফর্মুলার মধ্যেও নতুন ছোঁয়া থাকায় নাটকটি জনপ্রিয়তা পাচ্ছে বলে মত দিয়েছেন বহু দর্শক। অপমান-প্রতিশোধ-বিপরীত মোড়–এই ঘরানায় বহু নাটক বানানো হলেও ‘আশিকি’ তাতে নিয়ে এসেছে নতুন আবেগের ঢেউ।

আবার অনেকে বলছেন, সিনেম্যাটিক উপস্থাপন ও গানের জন্যও আশিকি দর্শককে মুগ্ধ করেছে। নাটকের চিত্রায়ন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ১১ জুন রাতেই যা কোটি দর্শকের মাইলফলক স্পর্শ করে। নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং জেস চরিত্রে আছেন নাজনীন নিহা।

‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার। বিশেষ চমক হিসেবে এই নাটকের দৃশ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকেও দেখা গেছে! যা, দর্শকদের জন্য বাড়তি পাওনা বলেও মনে করছেন অনেকে।

Tags: অভিনয়আশিকিইউটিউবজোভানট্রেন্ডিংনাটকলিড বিনোদনসিএমভিসিনেমা
Previous Post

প্রথমবার বিশ্বকাপের টিকিট কেটে গাড়ি উপহার পেলেন দলের সবাই

Next Post

‘অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের ছবি, ট্রেনিং সেশনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর’

প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT