চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 12, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের ছবি, ট্রেনিং সেশনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক একমাস আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। আগেই টি-টুয়েন্টি ছেড়েছেন, দেশের হয়ে শধু খেলবেন ওয়ানডে। সাদা পোশাকের ক্রিকেটকে তিনি যেভাবে বিদায় জানিয়েছেন, সেটি মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার-কোচ রবি শাস্ত্রী। তার মতে, অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর।

সামনে মাঠে গড়াবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন শাস্ত্রী। সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন তিনি।

৬৩ বর্ষী শাস্ত্রী বলেছেন, ‘কেউ যখন চলে যায় তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারে। সে কত বড় ক্রিকেটার ছিল তা বুঝতে পারে। কোহলির অবসর আমি মানতে পারছি না। এখনও আমার মন খারাপ করে।’

‘আমার মনে হয়, বিষয়টা অন্যভাবে সামলানো যেত। ওর সঙ্গে বোর্ড আরও কথা বলতে পারত। যদি আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে অস্ট্রেলিয়া সফরের পরই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম। তাহলে ও আরও কয়েকবছর খেলত।’

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক কোহলির। তিন বছর পর অধিনায়ক হন এবং ৬৮ টেস্টে অধিনায়কত্ব করেন। ৫৮.৮২ শতাংশ ম্যাচ জিতেছেন, যেখানে ৪০টি জয় এবং ১১টি ড্র রয়েছে, হেরেছেন ১৭টিতে।

কোহলি ১২৩ টেস্ট খেলে ৯,২৩০ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাউথ আফ্রিকার বিপক্ষে, অপরাজিত ২৫৪ রানের। ৪৬.৩০ গড়ে ৩০ সেঞ্চুরির সাথে ৩১ ফিফটি রেখে গেছেন নামের পাশে। ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট সংস্করণকে বিদায় বলে দিয়েছেন তিনি।

Tags: কোহলিটেস্ট ক্রিকেটভারতলিড স্পোর্টসশাস্ত্রী
Previous Post

তিন দিনে কোটি ভিউ পেল ‘আশিকি’, কী আছে এই নাটকে?

Next Post

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT