চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নাগরিকত্বের ‘গোল্ড কার্ড’ ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প, যেভাবে আবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 12, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি সহ গোল্ড কার্ডের ছবি, মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসননীতি নিয়ে ফের আলোচনার কেন্দ্রে। বুধবার (১১ জুন) তিনি ঘোষণা দিয়েছেন বহুল প্রচারিত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির জন্য একটি ওয়েবসাইট চালুর। নতুন এই ভিসা কর্মসূচির আওতায় বিশ্বের যেকোনো প্রান্তের সফল ব্যক্তিরা ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পথ পেতে পারেন।

এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে জানান, পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে, ট্রাম্প কার্ড আসছে। তিনি আরও বলেন, হাজার হাজার মানুষ জানতে চাচ্ছেন কীভাবে বিশ্বের সেরা দেশে প্রবেশের জন্য এই সুযোগ কাজে লাগানো যায়।

কীভাবে আবেদন করবেন

নতুন ওয়েবসাইট ‘ট্রাম্পকার্ড ডট গভ‘ এ প্রবেশ করলেই চোখে পড়বে ট্রাম্পের মুখমণ্ডল খোদাই করা একটি সোনালি কার্ডের ছবি। প্রাথমিকভাবে, আবেদনকারীদের নাম, অঞ্চল, ইমেইল ঠিকানা ও তারা ব্যক্তি হিসেবে না কি ব্যবসায়িকভাবে আবেদন করছেন এই তথ্যগুলো জমা দিতে বলা হয়েছে।

ওয়েবসাইটটি আটটি ভৌগোলিক অঞ্চল থেকে আগ্রহীদের তথ্য নিচ্ছে: ইউরোপ, এশিয়া (মধ্যপ্রাচ্যসহ), উত্তর আমেরিকা, ওশেনিয়া, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান এবং আফ্রিকা।

গোল্ড কার্ড: কী আছে এই প্রস্তাবে?
ট্রাম্প গত এপ্রিলেই প্রথম এই ‘গোল্ড কার্ড’-এর ঘোষণা দেন। তার দাবি, এটি মার্কিন গ্রিন কার্ডের উচ্চমূল্যের সংস্করণ। তখন তিনি বলেছিলেন, মাত্র ‘দুই সপ্তাহের মধ্যে’ বিশেষ এই ভিসা পেয়ে যেতে পারেন আবেদনকারীরা। যদিও এখনও পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, ওয়েবসাইটে জানানো হয়েছে, যারা আগ্রহ প্রকাশ করবেন, তারা প্রথম দিকেই সুযোগ পাবেন।

ট্রাম্প বলছেন, এই ভিসা বিক্রি থেকে প্রাপ্ত অর্থ মার্কিন অর্থনীতির ঘাটতি পূরণে ব্যবহার করা হবে। এমনকি তার দাবি—নতুন কার্ডটি হয়তো ইবি-ফাইভ ভিসা কর্মসূচির স্থলাভিষিক্ত হতে পারে। উল্লেখ্য, ইবি-ফাইভ কর্মসূচির অধীনে বিদেশিরা প্রায় ৮ লাখ থেকে ১.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে গ্রিন কার্ড পেতে পারেন। বিনিয়োগের অর্থকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরির সঙ্গে যুক্ত থাকতে হয়।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ‘গোল্ড কার্ড’ বিক্রি করে যুক্তরাষ্ট্র সরকার ১০ লাখ ভিসা বিক্রি করতে পারলে, তা জাতীয় ঋণ কমানোর অর্থনৈতিক সরঞ্জাম হিসেবেও কাজ করতে পারে।

Tags: গোল্ড কার্ডট্রাম্প
Previous Post

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

‘দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির’ স্থায়ী কার্যালয় উদ্বোধন

Next Post
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির স্থায়ী কার্যালয় উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির’ স্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকৃতি পেছনে দাঁড়িয়ে তরুণী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার কবরের পাশে চিরনিদ্রায় তানিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT