চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার বিশ্বকাপের টিকিট কেটে গাড়ি উপহার পেলেন দলের সবাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 12, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেসিডেন্ট সোভিয়েতের লেখা দিয়ে সাজানো গাড়ি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলা ৪৮ দলের বিশ্বকাপে আনকোড়া অনেক দেশ জায়গা করে নিচ্ছে। যেমন, নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বমঞ্চে খেলার টিকিট কেটেছে উজবেকিস্তান। এশিয়ার দেশটিতে শুরু হয়েছে উৎসবের আমেজ। দুর্দান্ত ফুটবল খেলে দেশকে বিশ্বমঞ্চে নেয়াতে প্রেসিডেন্টের থেকে গাড়ি উপহার পেয়েছেন দলটির সব খেলোয়াড়।

দেশটির রাজধানী তাসখন্দে এশিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে উজবেকিস্তান। সেই ম্যাচের পর দলের সব সদস্যকে দেয়া হয় বিশেষ সম্মাননা। প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভের পক্ষ থেকে উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেয়া হয়েছে।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টিমুর কাপাদজের অধীনে দলটির ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে।

বাছাইপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর সেটিরই অংশ হিসেবে উপহার দেয়া হয়েছে গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনা ব্র্যান্ড বিওইডি-এর গাড়ি আনা হয় এবং সেগুলোর চাবি খেলোয়াড় ও কোচিং স্টাফদের (মোট ৪০ জন) হাতে তুলে দেয়া হয়।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইউজবেকিস্তানকানাডাযুক্তরাজ্যলিড স্পোর্টস
Previous Post

তীব্র গরমে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

Next Post

তিন দিনে কোটি ভিউ পেল ‘আশিকি’, কী আছে এই নাটকে?

Next Post
একজন যুবক ফুল হাতে ভাবুকভাবে দেখছেন, পেছনে দুই নারী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনে কোটি ভিউ পেল ‘আশিকি’, কী আছে এই নাটকে?

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের ছবি, ট্রেনিং সেশনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT