চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘ক্ষতিপূরণ’-এ মুগ্ধ হচ্ছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 11, জুন 2025
in বিনোদন
A A
দুটি মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে, পেছনে নীল জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছিলেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় এই জুটির নতুন কাজ ‘ক্ষতিপূরণ’ দেখেছেন দর্শক!

এবার এটি মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে! মঙ্গলবার (১০ জুন) ইউটিউবে আসার ২৪ ঘণ্টায় নাটকটি ১ মিলিয়ন ভিউ স্পর্শ করলো! প্রায় আড়াই হাজার দর্শক নাটকটি দেখে মন্তব্য করেছেন! আর সব মন্তব্যই ভীষণ ইতিবাচক।

কেউ কেউ নাটকটি দেখে নিজের জীবনের সাথে মিল পেয়েছেন বলেও মন্তব্য করেছেন। আবার কেউ মন্তব্যের ঘরে জানিয়েছেন, ক্ষতিপূরণ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি!

সজীব নামের একজন নাটকটি দেখে লিখেছেন,“কিছুটা নিজের জীবনের সাথে মিলে গেলো। বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই। দীর্ঘ ৮ বছর হয়ে গেলো প্রবাসে আছি। আমার দাদী আমাকে হাজার বার দেখতে চাইছে, অনেক বার বাড়ি আসতে বলছে কিন্তু যে কোন সমস্যার জন্য আমি বাড়ি আসতে পারি নাই, আর সেই দাদী মারা গেছে দেড় বছর হবে, আর এখন মাও ঠিক দাদীর মতো করো প্রতিনিয়ত আমাকে বাড়ি আসতে বলে, কিন্তু আমার সমস্যার জন্য আসতে পারি না, বুকটা ফেটে যায় মাকে দেখার জন্য, মা এমন একটা মায়া যা পৃথিবীর অন্য কোন কিছুতে পাওয়া যায় না। মায়ের ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ। ভালোবাসি মা তোমাকে।”

এরকম আরো বহু নিজস্ব আবেগ অনুভূতি ছুঁয়ে গেছে ‘ক্ষতিপূরণ’। রাহুল দাস লিখেছেন, “ইশ, ইনট্রোভার্ট থেকে যদি রোহান ভাইয়ের এই চরিত্রটার মতো মানুষ হতে পারতাম।” ইমন তালুকদার নামের একজন লিখেছেন, “এই নাটকটা দেখে আমার জীবনের ভুলগুলো বুঝতে পারি। এখন থেকে নিয়মিত সবার বিপদে পাশে থাকবো। আর আমার মায়ের সাথে যোগাযোগ করিনি অনেক দিন ধরে, নাটকটা দেখার পর কেঁদে কেঁদে অনেক দিন পর কথা বলেছি। ধন্যবাদ সমাজ বদল করার মতো নাটক উপহার দেওয়ার জন্য।”

তারেক নামের আরেক দর্শক লিখেছেন, “এইরকম কিছু নাটক মানুষের জীবন বদল করতে সহায়তা করে। আর এই নাটকের পরিচালক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এইরকম নাটক আরো উপহার করবেন আমাদের মাঝে। ধন্যবাদ।” জারা ইসলাম লিখেছেন, “নাটকটা দেখে নিজের অজান্তেই চোখের পানি ফেলেছি। আর নিজের বাবা-মাকে খুবই মনে করেছি। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত বাসী করুক।” অন্য আরেকজন লিখেছেন, “সত্যি নাটকটার কাহিনীটা দেখে চোখের পানি চলে আসলো। ইয়াশ রোহান সত্যি অসাধারণ অভিনেতা।”

ক্ষতিপূরণ- নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকে তার চরিত্রটি দর্শকের মনে ধরেছে, এমন মন্তব্যও শত শত। এছাড়াও অভিনয় করেছেন মালাইকা চৌধুরী, নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে।

নাটকটির চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

Tags: আইমন সিমলাইকবালইয়াশ রোহানঈদের নাটকএমএনইউ রাজুক্ষতিপূরণনাটকনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমালাইকা চৌধুরীমিলিয়নমুহাম্মদ মোস্তফা কামাল রাজরাশেদ মামুন অপুলিড বিনোদনশরিফ ফারজানা বুশরাসমু চৌধুরীসুষমা সরকার
Previous Post

বাংলাদেশকে ওই পেনাল্টিটা না দেয়া নিয়ে যা বললেন কোচ

Next Post

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ আটক

Next Post
আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ রাজধানীতে আটক, জনতার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ‌‘পিলার খায়ের’ আটক

বাংলাদেশি দর্শকরা সিনেমা হলে উৎসবের আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উৎসব’-এর হাইপ তুঙ্গে, সিনেপ্লেক্সে শো বাড়ানোর দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT