চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ছুটিতেও ব্যাংক খোলা সীমিত পরিসরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 পূর্বাহ্ন 11, জুন 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যাংক শাখায় গ্রাহকদের লাইন ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির মধ্যেও আমদানি-রফতানি ও বৈদেশিক লেনদেন নির্বিঘ্ন রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) দেশের কিছু নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। ওষুধ শিল্পসহ আমদানি-রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ লেনদেন নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক এলাকায় অবস্থিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখাগুলো নিজ নিজ বিবেচনায় খোলা রাখতে পারবে।

ব্যাংক অফিস উল্লিখিত দুই দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এই বিষয়ে গত ২৫ মে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটির দিন দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আমদানি-রফতানি কার্যক্রম ও আন্তর্জাতিক লেনদেন সচল থাকার পাশাপাশি ঈদের ছুটিতেও অর্থনীতির প্রাণচাঞ্চল্য আংশিকভাবে বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags: ঈদ ছুটিব্যাংক খোলা
Previous Post

আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

Next Post

প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

Next Post
প্রধান উপদেষ্টার সাথে মহাসচিবের বৈঠক, বাংলাদেশ ও কমনওয়েলথের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

আর্জেন্টিনা ও ইকুয়েডর দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলমাদার গোলে ১০ জনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT