চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার চ্যানেল আইয়ে ‘আজব কারখানা’র টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 10, জুন 2025
in বিনোদন
A A
কৃষকদের কাজের দৃশ্য, ধানক্ষেতের পাশে বসে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শবনম ফেরদৌসীর সিনেমা ‘আজব কারখানা’ এবার আসছে টেলিভিশন পর্দায়। ঈদুল আজহায় চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় রয়েছে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৫ম দিন (বুধবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘আজব কারখানা’র প্রিমিয়ার হবে।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ‘আজব কারখানা’র গল্প। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন এই রকস্টার।

গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিল্পীর জীবন-সংগ্রামের কথা। এই রকস্টারের ভূমিকাতেই অভিনয় করেছেন পরমব্রত।

এ ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল শবনমের ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।

২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয় সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সেও প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

Tags: অর্পণআজব কারখানাকিতাব আলীক্রিস্টিয়ানো তন্ময়খালিদ হাসান রুমিদিলরুবা দোয়েলদিলু বয়াতিপরমব্রতমায়মুনা মমলিড বিনোদনশবনম ফেরদৌসীশাবনাজ সাদিয়া ইমিসিনেমাসেলিম বয়াতি
Previous Post

নির্ধারিত সময়েই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব: বদিউল আলম মজুমদার

Next Post

ঈদের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখে উচ্ছ্বসিত দর্শকরা

Next Post
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দর্শকরা ঈদের জনপ্রিয় অনুষ্ঠান 'কৃষকের ঈদ আনন্দ' দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের জনপ্রিয় অনুষ্ঠান 'কৃষকের ঈদ আনন্দ' দেখে উচ্ছ্বসিত দর্শকরা

এনসিপির কর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত থাকবে না এনসিপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT