চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকের কোলাহল

আজহার হেরা by আজহার হেরা
2:25 অপরাহ্ন 10, জুন 2025
in খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটির বাড়তি আনন্দ উপভোগ করতে পাহাড়মুখী মানুষের ঢল নেমেছে খাগড়াছড়িতে। ঈদের চতুর্থ দিনেও জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যদিও এখন পর্যন্ত স্থানীয় পর্যটকদের উপস্থিতিই বেশি, সংশ্লিষ্টরা বলছেন, ছুটির বাকি দিনগুলোতে বাইরের জেলার পর্যটক সংখ্যা বাড়বে।

জেলা শহরের আশপাশের আকর্ষণীয় সব স্থানে ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। আলুটিলা, রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কসহ সব কেন্দ্রেই পর্যটকের কোলাহল। এসব স্থানের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে বদলে যাওয়া আলুটিলা এলাকা এবং সেখানে নির্মিত ব্যতিক্রমী সেতু।

রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণার প্রাকৃতিক শীতলতা ও সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। শহর থেকে কিছুটা দূরে থাকা হটিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, নয়াভিরাম লেকও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়া মায়বিনী লেক, হাতি মাথা পাহাড়, দেবতা পুকুর, তৈদু ছড়া ঝর্ণা ও পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র দেখতে ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা।

পর্যটনকে ঘিরে গড়ে ওঠা হস্তশিল্প দোকানগুলোতেও দেখা গেছে বেচাকেনার ব্যস্ততা। দোকানিরা জানিয়েছেন, পর্যটকদের ভিড় বাড়ায় বিক্রিও ভালো হচ্ছে। হোটেল, রিসোর্টগুলোতে আগাম বুকিংও রয়েছে চাহিদার তুঙ্গে।

জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “দীর্ঘ ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

পাহাড়ি সৌন্দর্য আর ঈদের আনন্দ—দুইয়ের মেলবন্ধনে উৎসবে মেতেছে খাগড়াছড়ি। আগামী দিনগুলোতে পর্যটকের ঢল আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

Tags: ঈদের ছুটিখাগড়াছড়ি
Previous Post

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

Next Post

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ জন হাজি

Next Post
হাজিদের দেশে ফেরার জন্য বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ জন হাজি

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা সিঙ্গাপুরে পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক প্রত্যাশার মঞ্চে সিঙ্গাপুর পরীক্ষা হামজা-জামালদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT