চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের হয়ে ‘শিরোপা জেতার’ চেয়ে বড় কিছুই নেই রোনালদোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 09, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে শতভাগ ফিট ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের পর জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। চোট আর ব্যথা তাকে আটকাতে পারেনি। শিরোপা জয়ের ম্যাচ, দেশের হয়ে খেলতে হবে, জেতাতে হবে- এই মন্ত্র সব ভুলিয়ে রেখেছিল রোনালদোকে। মহাদেশীয় প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদো বলেছেন, পর্তুগালের হয়ে শিরোপা জয় ক্লাব ক্যারিয়ারে জেতা সব ট্রফির চেয়ে বড়।

আলিয়াঞ্জ অ‍্যারেনায় রোববার রাতে মূল ম‍্যাচ ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে যায় পর্তুগাল। ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল পর্তুগাল। প্রথমবার সমতায় ফেরান নুনো মেন্ডেজ, দ্বিতীয়বার রোনালদো। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৮ গোল পেয়েছেন সিআর সেভেন। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল, ৪০ বছর বয়সে এমন পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে।

নিজের ১৩৮তম আন্তর্জাতিক গোলের ম্যাচে দল শিরোপা জেতার পর আবেগাপ্লুত হয়ে পড়েন রোনালদো। তার চোখে জল দেখা গেছে। ম্যাচ শেষে বলেছেন, ‘কী যে আনন্দ লাগছে! প্রথমত, এই প্রজন্মের জন্য। যারা এমন একটি বড় শিরোপার যোগ্য ছিল। আমাদের পরিবারগুলোর জন্যও, এখানে আমার সন্তানরা এসেছে, আমার স্ত্রী, ভাই এবং বন্ধুরাও এসেছে।’

‘পর্তুগালের হয়ে জেতাটা সবসময়ই বিশেষ কিছু। আমার ক্লাবের হয়ে অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জয় পাওয়ার চেয়ে বড় কিছুই নেই। এই যে চোখে জল আসা, কর্তব্য পালন করা, এসবেই অনেক আনন্দ। পর্তুগালের হয়ে কথা বলতে গেলে একটা বিশেষ অনুভূতি হয়। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটাও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতা সবসময়ই সর্বোচ্চ সাফল্য।’

‘ম্যাচের আগে গা গরমের সময় কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য। আমরা মানুষ অল্প, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’

Tags: নেশনস লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টসস্পেন
Previous Post

বিশ্বব্যাপী কমেছে খাদ্যের দাম: জাতিসংঘ

Next Post

গাজার রাফায় ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি হামলা, বহু হতাহত

Next Post
গাজার ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা ও পথচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার রাফায় ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি হামলা, বহু হতাহত

প্রকাশক ও সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় পানিতে ডুবে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT