চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন চিত্রনায়িকা তানিন সুবাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 10, জুন 2025
in বিনোদন
A A
চিত্রনায়িকা তানিন সুবাহের সুন্দর ছবি, চোখে চোখে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে চলে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তারা জানান, গেল এক সপ্তাহ ধরে ঢাকা ধানমণ্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবাহ। তার কিডনি, ব্রেইন, চোখ, হার্ট কোনো কিছুই কাজ করছিলো না। অবশেষে পারিবারিক সিদ্ধান্তে মঙ্গলবার রাত ৭ টা ৫৭ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।

মৃত্যুর সময় তানিন দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তানিনকে আইসিইউতে রাখা হয়।

এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ছিলেন এই নায়িকা।

প্রায় এক যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়।

‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tags: নায়িকামারা গেছেনলাইফ সাপোর্টলিড বিনোদন
Previous Post

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

Next Post

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩ জন

Next Post
করোনা ভাইরাসের কণিকা রক্তের মধ্যে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩ জন

বাংলাদেশের ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ খেলেও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT