চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের সঙ্গে মুশফিক-তাসকিনদের ঈদ উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 07, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিক-তাসকিনসহ পরিবারের সদস্যরা ঈদ আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই।

তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’

মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’

মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তার ছেলে। তারা সবাই ঈদের সকালে নামাজ আদায় করেছেন।

পেসার শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’

সামনে শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশের। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে লাল-সবুজ দল। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি।

Tags: ঈদুল আযহাতাসকিনবাংলাদেশমুশফিকলিটনলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

Next Post

ঈদে ১২০ হলে মুক্তি পাচ্ছে শাকিবের তাণ্ডব

Next Post
শাকিব খান ঈদে নতুন সিনেমার প্রচারণায়, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ১২০ হলে মুক্তি পাচ্ছে শাকিবের তাণ্ডব

বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টার, ঈদে মুক্তি পাবে বিভিন্ন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩২ প্রেক্ষাগৃহে তাণ্ডব, বাকিরা কতো হল পেল?  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT