চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়, এক দিনে ৫২ হাজার যান পারাপার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 06, জুন 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
পদ্মা সেতুতে যানবাহনের দীর্ঘ সারি, টোল আদায় চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার ছুটির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ল দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন, আর টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা— যা পদ্মা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ আদায়ের নতুন মাইলফলক।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের রেকর্ড শুধু টোল আদায়েই নয়, যানবাহন চলাচলের সংখ্যাতেও নতুন উচ্চতা স্পর্শ করেছে। বৃহস্পতিবার ৫ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত হিসাব অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরুর দিনেই সেতুতে দেখা গেছে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়।

২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি গাড়ি পার হয়েছে। এতে আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৬ হাজার ৫০২টি গাড়ি, টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।

এর আগে, সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল-সেদিন আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। আর যানবাহন পারাপারের রেকর্ড ছিল উদ্বোধনের দিন ২০২২ সালের ২৬ জুন, যেদিন সেতু দিয়ে পার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি গাড়ি। এবারের ঈদযাত্রা এই দুই রেকর্ডই ছাড়িয়ে গেল।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

Tags: টোল আদায়পদ্মা সেতু
Previous Post

সৌদি আরবে ঈদুল আজহা, হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় ফিরছেন হাজিরা

Next Post

পবিত্র হজ পালন শেষে পশু কোরবানি করছেন হাজিরা

Next Post
ঢাকা শহরে রাস্তায় পশু কোরবানি চলাকালে ভিড় ও আলোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালন শেষে পশু কোরবানি করছেন হাজিরা

নারী অধিকার নিয়ে হেফাজতের মন্তব্যের ছবি, নারী অধিকার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সিংহভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT