আজ পবিত্র হজ। সারা বিশ্বর ২০ লাখের বেশী মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ। এরই মধ্যে শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের উদ্দেশ্যে দুপুরে চলবে দিক নির্দেশনামূলক খুতবা পাঠ। বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত হবে।








