চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ছবির পরিকল্পনা, শেষমেশ হিরানির ছবিতে আমির

রাজকুমার হিরানির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ১০টি চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা করেছেন আমির খান। ‘পিকে ২’ নিয়েও চলছে আলোচনা...

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 04, জুন 2025
in বিনোদন
A A
অভিনেতা হিরানি ছবি, স্ট্রিটে বসে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা আমির খান বর্তমানে রাজকুমার হিরানির পরিচালনায় তৈরি হতে চলা দাদাসাহেব ফালকে-র বায়োপিকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। ২০ জুন মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’। তবে রাজকুমার হিরানির প্রজেক্টে যুক্ত হওয়ার আগে অন্তত ১০টি চিত্রনাট্য নিয়ে সক্রিয়ভাবে ভাবনাচিন্তা ও আলোচনায় ছিলেন আমির।

একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “বহুদিন ধরেই দাদাসাহেব ফালকের জীবন নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন দেখে আসছেন আমির খান ও রাজকুমার হিরানি। দীর্ঘদিন ধরেই চলছে চিত্রনাট্যের কাজ। সেই সময়েই আমির খান সক্রিয়ভাবে বিভিন্ন চিত্রনাট্য তৈরি ও আলোচনায় যুক্ত ছিলেন—যার মধ্যে রয়েছে রাজকুমার সান্তোশির দুটি ছবি চার দিন কি জিন্দেগি ও আন্দাজ আপনা আপনা ২, দিনেশ ভিজানের সঙ্গে উজ্জ্বল নিকম-এর বায়োপিক, অনুরাগ বসুর পরিচালনায় কিশোর কুমারের জীবনভিত্তিক ছবি এবং রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে একটি প্রজেক্ট।”

সূত্র আরও জানায়, “তুষার হিরানন্দানি ও ভূষণ কুমারের সঙ্গে গুলশান কুমারের বায়োপিক নিয়েও বিস্তর আলোচনা করেছেন আমির খান। তিনি বরাবরই কনটেন্ট-নির্ভর সিনেমায় বিশ্বাসী এবং সঠিক প্রজেক্ট বাছাইয়ে সময় নিয়ে থাকেন। এই আলোচনাগুলোর প্রতিটি ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে, তবে আপাতত তিনি দাদাসাহেব ফালকে প্রজেক্টে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন।”

এইসবের পাশাপাশি আমির খান, রাজকুমার হিরানি ও অভিজাত জোশি মিলে ‘পিকে ২’ নিয়েও একটি রোমাঞ্চকর ভাবনা নিয়ে আলোচনা করেছেন। নতুন কনসেপ্টে এই ছবিতে রণবীর কাপুরও যুক্ত হতে পারেন।

সূত্র জানায়, ‘পিকে ২’ নিয়ে একটি স্পষ্ট ধারণা রয়েছে তাদের, এবং দাদাসাহেব ফালকে-র কাজ শেষ হওয়ার পর তারা আবারও এই প্রজেক্টে ফিরবেন। গল্পটি এমনভাবে সাজানো যে, এটি স্বাভাবিকভাবেই একটি সিক্যুয়েলের দিকে নিয়ে যায়। আমির ও রণবীর—দুজনেই এই ছবিতে এলিয়েন চরিত্রে অভিনয় করতে পারেন। রণবীরও এই ভাবনায় আগ্রহী।

এছাড়াও, একটি সুপারহিরো সিনেমা নিয়ে লোকেশ কানাগরাজের সঙ্গে কথাবার্তা চলছে আমির খানের, যার শুটিং শুরুর সম্ভাব্য সময় ২০২৭ সালের যে কোনো সময়! –পিঙ্কভিলা

Tags: আমির খানপিকেরণবীর কাপুররাজকুমার হিরানিসিনেমা
Previous Post

ডেঙ্গুতে আক্রান্ত ৮৩

Next Post

দাঁড়িপাল্লা প্রতীকে নিবন্ধন পাচ্ছে জামায়াত: ইসি

Next Post
নির্বাচনী প্রক্রিয়ায় জামায়াতের নিবন্ধন নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাঁড়িপাল্লা প্রতীকে নিবন্ধন পাচ্ছে জামায়াত: ইসি

Three Bengali singers performing on stage with colorful backgrounds. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ট্রফি নয়, আসল বিষয় প্রাসঙ্গিক থাকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT