চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রূপালি পর্দায় নায়িকাদের ভাগ্য পরীক্ষা

ঈদে মুখোমুখি সাবিলা-ফারিণ, কে জিতবে বড়পর্দার মন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 04, জুন 2025
in বিনোদন
A A
বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকাদের রূপালী পর্দায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর এই উৎসবের রেশ ছড়িয়ে পড়ে বিনোদনের সব পরিসরে—বিশেষ করে রূপালি পর্দায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, ঈদে তারকাদের উপস্থিতি যেন মানুষের আনন্দকে করে তোলে দ্বিগুণ। গেল ঈদুল ফিতরে যেমন বড়পর্দা মাতিয়ে রেখেছিলেন শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদরা।

—এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শাকিব, আরিফিন শুভ, শরীফুল রাজের মতো তারকা নায়কদের নিয়ে সিনেমাগুলো যেমন রয়েছে আলোচনায়, তেমনি এবারের ঈদে ব্যতিক্রমী নজর কেড়েছেন নায়িকারাও। গল্প, প্রচার আর আগ্রহের কেন্দ্রে এবার দৃশ্যমান হয়ে উঠছেন নারীরা—প্রথমবার বড়পর্দায় পা রাখা কিংবা সাহসী চরিত্রে ভিন্নমাত্রা এনে দেওয়া মুখগুলো।

তারা শুধু গল্পের চরিত্র নন—তাদের উপস্থিতি, স্টাইল, অভিনয় আর জনপ্রিয়তা দিয়েই সিনেমায় জায়গা করে নিয়েছেন। এবারের ঈদুল আযহায় সেই চিত্রটাই যেন আরও রঙিন, আরও প্রতিযোগিতামূলক। কারণ, এবারের ঈদে বড়পর্দায় অভিষেক হচ্ছে নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূরের, আর অন্যদিকে সিনেমার পর্দায় গুরুত্বপূর্ণ উপস্থিতি নিয়ে হাজির হচ্ছেন নাট্যজগতের আরেক শক্তিশালী অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ছোটপর্দার নন্দিত মুখ সাবিলা নূর দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসায় সিক্ত। কিন্তু এবারই প্রথম তিনি পা রাখছেন বড়পর্দায়, তাও আবার ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে উন্মাদনা। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার একটি গান ভিডিও, ‘লিচুর বাগানে’। যেখানে সাবিলার প্রাণবন্ত নাচ ও উপস্থিতি দেখে অনেকেই মুগ্ধ। এমনকি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভেসে বেড়াচ্ছে—“সিনেমাতেও ফাটিয়ে দিবেন সাবিলা!”

এরআগে ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশিত হলেও সেখানে পাওয়া যায়নি সাবিলাকে! তবে ‘লিচুর বাগানে’ গান দেখেই শাকিব-সাবিলা জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি সিনেমাটিকে ঈদের বড় আকর্ষণে পরিণত করবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

অন্যদিকে, নাটকে নিজের স্বকীয়তা দিয়ে বহু আগেই আলো ছড়ানো তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো দেশীয় সিনেমায় পা রাখলেন! এরআগে কলকাতার একটি সিনেমাতে অভিনয় করলেও এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে রয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক শরীফুল রাজ। ফারিণের অভিনয়শৈলীতে বাস্তবতা, আবেগ ও আত্মপ্রকাশের এক ধরনের স্বচ্ছতা আছে, যেটা নাটকে এতোদিন দেখা গেছে। এবার সেটারই যেন বড় স্কেলে প্রতিফলন দেখা গেল সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’-এর প্রমোতেও!

এবারের ঈদের অন্যান্য সিনেমাতেও বেশ কিছু চমকপ্রদ নারীচরিত্র উঠে আসছে। ‘নীলচক্র’-তে আরিফিন শুভর বিপরীতে রয়েছেন মন্দিরা চক্রবর্তী—নতুন মুখ, কিন্তু অভিনয়ে সম্ভাবনাময়। এরআগে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’-তে দেখা গেছে তাকে। এছাড়া ‘এশা মার্ডার’-এ আজমেরী হক বাঁধনের উপস্থিতি আলাদা মাত্রা দিচ্ছে। বাঁধন বরাবরই চরিত্রভিত্তিক ও মনস্তাত্ত্বিক অভিনয়ে পারদর্শী, যা সিনেমাটিকে ভিন্ন একটি ঘরানার ইঙ্গিত দিচ্ছে। এই সিনেমাতে আরো রয়েছেন পূজা ক্রুজ।

‘টগর’-এ আদর আজাদের সঙ্গে পূজা চেরীর রসায়ন নিয়েও আলোচনা চলছে। ইতিমধ্যে টিজার ও প্রকশিত দুটি গানে আদর ও পূজা জুটি নিয়ে কথা বলছেন সিনেপ্রেমী দর্শক। ঈদের আরেক ছবি ‘উৎসব’ পুরোপুরি মাল্টিকাস্টিং। এক সময়ের নাটকের বহু গুণী অভিনয়শিল্পীরা এতে রয়েছেন। আফসানা মিমি, অপি করিম, জয়া আহসানের পাশাপাশি এই প্রজন্মের সাদিয়া আয়মানকেও দেখা গেছে টিজারে!

তবে ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর ভিড়ে শেষ পর্যন্ত মূল আকর্ষণ হয়ে উঠতে পারেন সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। নাটকে তারা দুজনেই দক্ষ এবং তুমুল জনপ্রিয়, তবে সিনেমার জগতে দুজনেই নতুন মুখ। তাই এবারের ঈদ শুধু নতুন সিনেমা বা জুটির উদযাপন নয়, বরং বড়পর্দায় এই দুই প্রতিভাবান অভিনেত্রীর ভাগ্য পরীক্ষার মঞ্চও বটে। কে বেশি দর্শক টানতে পারবেন? কে বেশি আলোচনায় থাকবেন? শাকিব, শুভ, রাজ ও আদরদের নায়কতান্ত্রিক দ্বৈরথের ভিড়ে সাবিলা ও ফারিণের এই অঘোষিত দ্বৈরথ হয়তো হয়ে উঠতে পারে এবারের ঈদে রূপালি পর্দার অন্যতম আলোচিত অধ্যায়।

Tags: আফরান নিশোআরিফিন শুভঈদের সিনেমাতাণ্ডবনায়িকাপূজা চেরীফারিণমন্দিরারূপালী পর্দালিড বিনোদনশরীফুল রাজশাকিবশাকিব খানসাবিলাসাবিলা নূরসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

কোহলির জয়ে বলিউডে উচ্ছ্বাস

Next Post

‘তাণ্ডব’-এর দাপটে সরে গেল ঈদের তিন সিনেমা!

Next Post
বাংলাদেশি সিনেমা তাণ্ডবের পোস্টার, সিনেমার মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'তাণ্ডব'-এর দাপটে সরে গেল ঈদের তিন সিনেমা!

কমেডি সিরিজের চরিত্ররা উচ্ছ্বাসে ভরা দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’ সিজন ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT