পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর এমন সাফল্য পেয়েছেন বিরাট কোহলিরা। অন্যদিকে চতুর্থবারের মতো ফাইনাল হেরে শিরোপাবঞ্চিতই থাকল পাঞ্জাব। এবারও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে ছিল পুরস্কারের ছড়াছড়ি।
আইপিএলে প্রতি ম্যাচ শেষে খেলোয়াড়দের দেয়া হয় পুরস্কার। ফাইনালের পর সেই পুরস্কারগুলোর সঙ্গে যোগ হয়েছে গোটা আসরের সেরাদের স্বীকৃতি।
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৮তম আসরে এসে প্রথম চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর পকেটে ঢুকছে বড় অঙ্কের অর্থ। সর্বোচ্চ সাফল্য পাওয়া বিরাট কোহলি ও রজত পাতিদারের দল কেবল চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি রুপি জিতেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৫০ লাখ টাকার বেশি। সঙ্গে পেয়েছে ট্রফি। রানার্সআপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৮১ লাখ টাকা।
আইপিএল ২০২৫-এর যত পুরস্কার
চ্যাম্পিয়ন: বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি রুপি)
রানার্সআপ: পাঞ্জাব (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)
অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান): সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট): প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)
সুপার স্ট্রাইকার্স (২৪০) অব দ্য ফাইনাল: জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)
ফ্যান্টাসি কিং অব দ্য ফাইনাল: শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)
সুপার সিক্সেস অব দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা): শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)
ফোরস অব দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার): প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ রুপি)
গ্রিন ডট বলস অব দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল): ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)
প্লেয়ার অব দ্য ফাইনাল (৪-১৭-২): ক্রুনাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)
সেরা উদীয়মান ক্রিকেটার: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ রুপি)
সুপার স্ট্রাইকার্স অব দ্য টুর্নামেন্ট: বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)
ফ্যান্টাসি কিং অব দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)
সুপার সিক্সেস অব দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা): নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)
ফোরস অব দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার): সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)
গ্রিন ডট বলস অব দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল): মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ রুপি)
টুর্নামেন্টের সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ রুপি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ রুপি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার): সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)
সেরা মাঠ ও পিচ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (৫০ লাখ রুপি)









