চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমানা পেরিয়ে রেবেকাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম

রেবেকার মৃত্যুবার্ষিকীতে যে খবর দিলেন ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ নির্মাতা মেহজাদ গালিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 03, জুন 2025
in বিনোদন
A A
রেবেকার মুখের ছবি, নির্মিত ডকুফিল্মের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ জুন বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক রেবেকার (মূল নাম মনজন আরা বেগম) ১৮তম মৃত্যুবার্ষিকী। ঠিক এই বিশেষ দিনে এলো এক সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির খবর—রেবেকার জীবন ও কাজ নিয়ে মেহজাদ গালিবের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাদ গালিব জানান, ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া’র উদ্যোগে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ নির্বাচিত হওয়ার খবরটি আমার জন্য বিশেষ। কেননা আমি নিজেও একজন চলচ্চিত্র আন্দোলন কর্মী।

খোঁজ নিয়ে জানা যায়, আগামি ৭ জুলাই থেকে কলকাতার নন্দনে ৮ম বারের মতো বসছে ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভাল’, চলবে ১৩ জুলাই পর্যন্ত। যেখানে বিভিন্ন দেশের প্রায় ৭০টি সিনেমার সাথে দেখানো হবে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’।

ছবি: মীর শামছুল আলম বাবু

১৯৭০ সালে রেবেকা নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বিন্দু থেকে বৃত্ত’। যা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নারীর পরিচালিত চলচ্চিত্র। দুর্ভাগ্যবশত ছবিটির একমাত্র প্রিন্টটি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধ্বংস হয়ে যায়। সেই চলচ্চিত্র এবং রেবেকার জীবনকে কেন্দ্র করে মেহজাদ গালিবের এই স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র, যা ২০২০-২১ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত।

নির্মাতা বলেন, “রেবেকা কেবল একজন পরিচালকই ছিলেন না, ছিলেন একজন কবি, ভাস্কর, মুক্তিযোদ্ধা এবং এক সংগ্রামী মা। তাঁর জীবনের গল্প এক নিঃশব্দ বিপ্লবের আখ্যান। এই তথ্যচিত্রে আমি তাঁর শিল্পচেতনা, সংগ্রাম এবং বিস্মৃত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি জানান, তথ্যচিত্রে রয়েছে বিরল ও গুরুত্বপূর্ণ উপাদান— ‘বিন্দু থেকে বৃত্ত’ চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী আতিয়া চৌধুরী, যিনি প্রায় ৪০ বছর পর ক্যামেরার সামনে এসেছেন এই তথ্যচিত্রের মাধ্যমে। এ ছাড়া রেবেকা এবং তার একমাত্র মেয়ে মোনালিসা তুলির গাওয়া থেকে প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে পুনর্নির্মিত হয়েছে ছবিটির একটি গান।

জানা যায়, রেবেকা জীবদ্দশায় প্রচার থেকে অনেকটা দূরে ছিলেন। ঢাকার শাহীনবাগে নিজের হাতে তৈরি করেছিলেন একটি ছোট্ট বাড়ি—‘শেষের কবিতা’। তাঁর জীবন, কর্ম এবং আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে আছে অনেক নির্মাতার কাছে। রেবেকার মৃত্যুবার্ষিকীতে এই আন্তর্জাতিক স্বীকৃতি যেন এক গভীর শ্রদ্ধাঞ্জলির উপলক্ষ্য তৈরী করে দিলো। এমনটাই মনে করছেন মেহজাদ গালিব।

স্মারক অনুষ্ঠানে চার নারী বক্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
গেল বছর দেশে ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’-এর একটি প্রদর্শনীতে নির্মাতা

এরআগে দেশে একাধিক প্রদর্শনী হয়েছে রেবেকাকে নিয়ে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ এর। বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত ‘সমকালীন স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী’ এবং চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩-এ প্রশংসিত হয় তথ্যচিত্রটি। এছাড়াও ‘লিবারেশন ডকফেস্ট’-এ ‘ন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে ‘জুরি স্পেশাল মেনশন’ অর্জন করে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’।

মেহজাদ গালিব একজন চলচ্চিত্র আন্দোলনকর্মী, যিনি প্রায় তিন দশক ধরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য। তার নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র ‘আরমেনিয়ান চার্চে একদিন’ প্রদর্শিত হয়েছে ঢাকা, লন্ডন ও ইতালির আন্তর্জাতিক উৎসবগুলোতে। এছাড়া ‘দুখাই’ চলচ্চিত্রে মোরশেদুল ইসলামের সহকারী এবং তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদের সঙ্গে সম্পাদনা সহযোগী হিসেবেও কাজ করেছেন।

Tags: কলকাতাচলচ্চিত্র পরিচালকডকুফিল্মমেহজাদ গালিবরেবেকালিড বিনোদনসিনেমা
Previous Post

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প

Next Post

সাত মাস পর আর্জেন্টিনার অনুশীলনে মেসি

Next Post
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত মাস পর আর্জেন্টিনার অনুশীলনে মেসি

ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে আনন্দিত, অ্যান্ডারসন বিদায় নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের প্রথম টেস্টজয়ী অ্যান্ডারসন চলে গেলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT