চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি খাতের বাজেটে হতাশ টাড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 03, জুন 2025
in বিনোদন
A A
সংস্কৃতি বাজেটের আলোচনা সভায় বক্তারা উপস্থিত, আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছে থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টাড)। সংগঠনটির মতে, সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়লেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

সংগঠনের সভাপতি ও বরেণ্য নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম বলেন, “একটি জাতির পরিচয়, ইতিহাস ও ভবিষ্যৎ নির্মাণে সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। কিন্তু বারবারই দেখা যাচ্ছে, জাতীয় বাজেটে এই খাতটি উপেক্ষিত থেকে যাচ্ছে।”

সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগেই জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে মোট বাজেটের অন্তত ১ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছিল টাড। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটক, সংগীত, চিত্রকলাসহ নানা শাখায় যারা কাজ করছেন, তারা দীর্ঘদিন ধরে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে থেকেও নিরলসভাবে সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য স্থায়ী আর্থিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণাধর্মী কাজের সুযোগ তৈরির প্রয়োজন রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট আজাদ আবুল কালাম ও সেক্রেটারি জেনারেল সাইফ সুমন স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, “সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি—সংস্কৃতিকে বিলাসিতা নয়, বরং জাতি গঠনের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করুন। এই খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ও কার্যকর বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি।”

২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৮২৪ কোটি টাকা। গত অর্থবছরে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বরাদ্দের পরিমাণ ছিল ৭৪২ কোটি টাকা। এ বছর সংস্কৃতি খাতে বরাদ্দ টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৮৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি টাকা। সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট পেশ করেন।

Tags: থিয়েটারবাজেটলিড বিনোদনসংস্কৃতিসংস্কৃতি অঙ্গনসংস্কৃতি খাত
Previous Post

কুয়েতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ প্রবাসীর মৃত্যু 

Next Post

নির্বাচনের ৪ বছর পর পৌর মেয়র ঘোষণার দাবিতে মামলা

Next Post
পৌর মেয়র দাবিতে মানববন্ধন ও মামলা দাখিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের ৪ বছর পর পৌর মেয়র ঘোষণার দাবিতে মামলা

বিল গেটস আফ্রিকায় দান করবেন ২০০ বিলিয়ন ডলার, বিশ্বব্যাপী দান কার্যক্রমের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগ আফ্রিকায় দান করবেন বিল গেটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT