চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশীর গুলিতে অভিনেতা খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 03, জুন 2025
in বিনোদন
A A
অভিনেতা প্রতিবেশীর গুলিতে নিহত, শোকের ছায়া চারদিকে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জোনাথন জসকে। রবিবার (১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাকে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেশকিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, জোনাথন জসের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান প্যারামেডিক টিম। কিন্তু তারা অভিনেতাকে বাঁচাতে পারেননি।

সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তার প্রতিবেশীর সঙ্গে প্রচণ্ড তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। তারই ফল এই মৃত্যু।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত প্রতিবেশী গাড়ি করে যাওয়ার সময়ে জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন জোনাথন। ১৯৯৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘কিং অব দ্য হিল’ অ্যানিমেটেড সিরিজের রেডকর্নের চরিত্রে কণ্ঠ দিয়ে খ্যাতি কুড়ান এই অভিনেতা।

‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজেও অনবদ্য ভূমিকা রাখেন এই অভিনেতা। মিউজিশিয়ান হিসেবেও খ্যাতি ছিল তার। তার উল্লেখযোগ্য সিনেমা গুলোর তালিকায় রয়েছে  ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’, ‘ট্রু গ্রিট’ প্রভৃতি। –বিবিসি

Tags: অভিনয়অভিনেতাগুলিসিনেমাহলিউডহলিউড অভিনেতা
Previous Post

সীমান্তে দাঁড়িয়ে মায়ের শেষ দেখা পেয়ে কাঁদলেন দুই বোন

Next Post

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প

Next Post
ট্রাম্প রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প

রেবেকার মুখের ছবি, নির্মিত ডকুফিল্মের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমানা পেরিয়ে রেবেকাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT