চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি-জামায়াত-এনসিপি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 02, জুন 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বৈঠক শেষে বিএনপি, জামায়াত ও এনসিপির লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে নিজেদের অবস্থান গণমাধ্যমের কাছে তুলে ধরেন বিএনপি-জামায়েতে ইসলামী-জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বোঝাতে সক্ষম হয়েছেন যে, নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেছেন, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমূখী সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়।

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে, এই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত ও প্রবাসীদের ভোটদানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে দলটি।

দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আমরা বলেছি জুলাইয়ের ভেতর এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে। জুলাইয়ের ভেতর সংস্কার শেষ হবে, তারপর একটা জুলাই সনদ হবে, সেখানে আমরা সকল রাজনৈতিক দল নীতিগত একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করবো।

জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেভাবে চলছে তাতে তাদের ওপর আস্থা নেই।

তিনি আরও বলেন, আমরা আহ্বান জানিয়েছি, ১৬ বছর আমরা অপেক্ষা করেছি, এরপর ১০ মাস অপেক্ষা করেছি, আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসনব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে।

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর জোনায়েদ সাকি।

প্রসঙ্গত দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন। সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে।

Tags: এনসিপিজামায়েতবিএনপি
Previous Post

প্রথমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেন হামজা

Next Post

শিশু পর্নোগ্রাফিতে জড়িত আইটি কর্মকর্তা গ্রেপ্তার

Next Post
শিশু পর্নোগ্রাফি মামলার আইটি কর্মকর্তা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু পর্নোগ্রাফিতে জড়িত আইটি কর্মকর্তা গ্রেপ্তার

ধানমণ্ডি থেকে বসিলা পর্যন্ত ট্রাফিক পুলিশের চেকপোস্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমণ্ডি থেকে বসিলা: ট্রাফিক পুলিশের 'মিশন ইম্পসিবল' সফল হওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT