চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকের অপসারণের পর যা বললেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 31, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। বোর্ডের শীর্ষ পদ থেকে যেসব কারণে ফারুককে অপসারণ করা হয়েছে তার মধ্যে একটি, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চাকরিচুত্য করা। বিষয়টি চোখ এড়ায়নি হাথুরুর। ফারুকের অপসারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লঙ্কান এই কোচ। বলেছেন, মাঠে ও মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সব সময়ই গুরুত্বপূর্ণ।

আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক হয়ে পরে সভাপতি হন ফারুক। গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিচালক ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে বোর্ড সভাপতি পদ থেকে অপসারিত হন তিনি। তার পরিবর্তে বোর্ড সভাপতির আসনে বসেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির সভাপতি হওয়ার পর গত বছরের অক্টোবরে দুই দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাথুরুসিংহেকে বরখাস্ত করেন ফারুক আহমেদ। এবার ফারুকের অপসারণের খবর নিয়ে ক্রিকইনফোর করা প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হাথুরু। সেখানে বাংলাদেশ দলের সাবেক কোচ লিখেছেন, ‘আমার বিদায়টি এখন বৃহত্তর ঘটনার একটি অংশ-ইএসপিএনক্রিকইফোর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।’

‘এমনিতে আমি চাই, আমার কাজই আমার হয়ে কথা বলুক। বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছে আমার নাম। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি, যেখানে বোর্ডের যথাযথ পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।

Tags: ফারুকবিসিবিলিড স্পোর্টসহাথুরু
Previous Post

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে শরিফুল

Next Post

ড্যাজলিং ডন’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা

Next Post
ড্যাজলিং ডন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যাজলিং ডন’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে, নিখোঁজদের খোঁজে তল্লাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় ট্রলার ডুবি: উদ্ধার হচ্ছে মরদেহ, অনেকে নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT